চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক ফ্যাক্সে ইতিহাসের সেরা খেলোয়াড়ের বিদায় হতে পারে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসিকে বার্সা ছাড়ার সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ত্রে। তার অনুরোধ, কেবল এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে মেসির বিদায় ক্লাব ইতিহাসের জন্য হয়ে থাকবে কলঙ্কিত এক ঘটনা।

গত ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন মেসি। এরপর থেকে তাকে আটকে রাখার যতটা সম্ভব চেষ্টা, প্রয়োজনে আদালতের ভয় দেখাতেও ছাড়ছে না বার্সা।

এরপরও আর্জেন্টাইন ফরোয়ার্ড যে ক্লাব ছাড়ার ব্যাপারে অটল তা স্পষ্ট হয়ে গেছে গত রোববার প্রাক-মৌসুম করোনা টেস্টে তার অংশ না নেয়ায়। এমনকি সোমবার মৌসুমের প্রথম অনুশীলনেও তার পা পড়েনি মাঠে। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, তার জন্য বার্সার বেধে রাখা ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের মেয়াদও শেষ হয়ে গেছে ২০১৯-২০ মৌসুম শেষেই।

Banglabid

রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চাইছেন মেসি। এজন্য তাকে কিনতে এক ইউরোও খরচ করতে হবে না প্রত্যাশিত ক্লাবগুলোর। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানসিটির নাম। লাইনে আছে পিএসজি, ইন্টার মিলানের মতো দলগুলোও।

সবকিছুর বাইরে গিয়ে মেসি আরও একবার বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, রেডিও কাডেনা সারের কাছে এমন আশা প্রকাশ করেছেন জর্ডি মেস্ত্রে, ‘আমি শুধু এতটুকুই আশা করতে পারি, দুই পক্ষ আলোচনায় বসবে এবং নিজেদের সিদ্ধান্ত আরেকবার চিন্তা করবে।’

‘যখন উকিল আর ব্যুরোফ্যাক্স এলো তখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে। তার বিদায়টা হওয়া উচিৎ রাজকীয় এবং লিওর সেটা প্রাপ্যও। ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়ের কেবল এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বিদায় হতে পারে না।’

Reneta

গত জুনেই মেসির রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়ে গেছে, এমনও বিশ্বাস করেন না মেস্ত্রে, ‘খুব অবাক হয়েছি যে চুক্তিতে এমন অদ্ভুত শর্ত আছে। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে বিষয়টি। চুক্তি হবে সোজাসাপ্টা ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত, এবং সেটাই তার শেষ বছর। জুনের ১০ তারিখের মধ্যে বলে বিদায় নিতে হবে এমন শর্তও থাকা উচিৎ নয়।’

‘চুক্তিগতভাবে সিদ্ধান্ত নেবে বার্সা। ক্লাব ও লা লিগাও তাই বলছে। মেসিকে ১০ জুনের মধ্যে ছাড়তে হতো, কিন্তু সে সেটা করেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর প্রতি শোকাঞ্জলি

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ভারতে ৭৮ হাজার শনাক্ত

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ভারতে ৭৮ হাজার শনাক্ত

২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT