চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিতর্কিত ও গুরুতর অপরাধে জড়িত তালেবান বন্দিদের আবার মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার।

বিবিসি বলছে, সোমবার থেকে আফগান কর্তৃপক্ষ ২০০ জন বন্দিকে মুক্তি দিয়েছে এবং তালেবানের কাছে বন্দি থাকা চার আফগান কমান্ডোকে মুক্তি দেয়া হয়েছে। তালেবানের এক কর্মকর্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৮০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়, যাদের বিরদ্ধে আফগানে ও বিদেশিদের ওপর বর্বর হামলার মতো গুরুতর অপরাধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা বলেছেন, সোমবার কয়েক ডজন বন্দি মুক্তি পেয়েছে, বাকিদের কয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বন্দি মুক্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, এই বন্দি মুক্তি প্রক্রিয়া উভয় পক্ষের শান্তি আলোচনায় ইতিবাচক প্রভাব পড়বে।

Reneta

তালেবান ও সরকারের মধ্যকার শান্তি-সমঝোতার অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত ৪০০ তালেবান যোদ্ধাকে মুক্তির ব্যাপারে অনুমোদন দেয় লয়া জিরগা। তারপর ওই ফরমানে প্রেসিডেন্ট আশরাফ ঘানিরও অনুমতি মেলার পর তালেবানদের মুক্তি দিতে শুরু করে আফগান সরকার।

এই মুক্তির মাধ্যমে দীর্ঘ ১৯ বছরের আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার পথ প্রশস্ত হচ্ছে।

সকল তালেবান বন্দিদের মুক্তির মধ্যদিয়ে কাতারে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাসীন তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই গোষ্ঠীটি ক্রমে শক্তি সঞ্চয় করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান যোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT