চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশ জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
সিইসি-নির্বাচন কমিশন-তফসিল ঘোষণা

ফাইল ফটো

একাদশ জাতীয় নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের তারিখ পরে জানানো হবে। আপাতত শুধু এই দু’টো তারিখের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সিইসি।

Banglabid

এছাড়া জাতীয় নির্বাচনে আসায় জাতীয় ঐক্যফ্রন্টকে তিনি অভিনন্দন জানান।
ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, ‘আগের রাত আর ভোটের দিন ভোট জালিয়াতি বন্ধের একমাত্র রক্ষাকবচ ইভিএম।’

শুধু নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল না উঠিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

আইন অনুযায়ী তিন দিনের মধ্যে কোন দলের সঙ্গে কারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, সেই জোটবদ্ধতার তালিকা জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল রোববার। কিন্তু সেই শেষ দিনেও বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলকেও নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানাতে দেখা গিয়েছিল।

Reneta

এমনকি জাতীয় ঐক্যফ্রন্ট রোববার সংবাদ সম্মেলন করেও জানিয়ে দিয়েছিল তারা নির্বাচনে আসবে। কিন্তু নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের নেতারা।
রোববার বিকেলে যুক্তফ্রন্ট-বিকল্পধারার পক্ষ থেকেও ইসি বরাবর একটি চিঠি পাঠানো হয়েছিল নির্বাচনের নির্ধারিত তারিখ আরও ৭ দিন পেছানোর আবেদন জানিয়ে।

সব রাজনৈতিক দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নেয়ায় এবং তারিখ পেছানোর ব্যাপারে ঐকমত্যে আসায় সিইসি ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণের শুরুতেই নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর ঘোষণা দেন।

ভাষণে তিনি নিশ্চিত করেন, আগামী নির্বাচনে সবগুলো দল অংশ নেবে এবং সীমিত পরিসরে ইভিএমে ভোটগ্রহণ হবে। এছাড়া নির্বাচনে বিশ্বাসযোগ্যতা আনার জন্য ইভিএম কেন্দ্রগুলোতে প্রত্যেকটি মেশিন সেনাবাহিনী পরিচালনা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইসিএকাদশ জাতীয় নির্বাচনবিএনপিযুক্তফ্রন্টসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন নতুন সিনেমা-নাটক নিয়ে ‘বায়োস্কোপ প্রাইম’

পরবর্তী

মনোনয়ন ঘিরে দীর্ঘদিন পর চাঙ্গা বিএনপি অফিস

পরবর্তী
বিএনপি-উৎসবের আমেজ

মনোনয়ন ঘিরে দীর্ঘদিন পর চাঙ্গা বিএনপি অফিস

বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিং করছেন, উইকেটে ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ডের পাতায় মুশফিক

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT