চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমত না হয়েও রাশিয়ার ওপর অবরোধে ট্রাম্পের সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

অভিযোগের বিষয়ে একমত না হলেও ২০১৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিলে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করেন তিনি। সেখানে রাশিয়া ছাড়াও ইরান এবং নর্থ কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে রাশিয়া তাদের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রথম থেকেই নাকচ করে আসছিলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও রাশিয়ার সঙ্গে গোপনে আঁতাতের কথা বরাবরই অস্বীকার করে আসছিলেন।

এই নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষরের মাধ্যমে আমেরিকার প্রতিদ্বন্দ্বিদের সঙ্গে বৈরিতা আরো বাড়বে বলে মনে করেন ট্রাম্প। কংগ্রেসকে অভিযুক্ত করে তিনি বলেন, গত সপ্তাহে ব্যাপকভাবে সমালোনা করে বিলটি পাস করে হোয়াইট হাউসে পাঠানো হয় যা সাংবিধানিক লংঘনের সমান।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, নানা বিপত্তি থাকা সত্ত্বেও আমি আমেরিকানদের জাতীয় স্বার্থে বিলটিতে সই করেছি। তবে রাশিয়া আমেরিকার সঙ্গে সম্পর্ক  উন্নয়নে কী কাজ করে তা আমেরিকানরা দেখতে চায়।

তিনি বলেন, অামি অনেক বড় বড় বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করেছি। আমি প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের চেয়ে কূটনৈতিক ব্যাপারে বেশি কাজ করতে পারি। তারা দীর্ঘ সাত বছর আলোচনার করার পরও স্বাস্থ্য নীতিতে সমঝোতায় আসতে পারেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মুখেও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিল পাস হয়। ক্ষমতাসীন রিপাবলিকান দলের সদস্যরা এতে সমর্থন দিলে ৪১৯-৩ ভোটে বিলটি পাস হয়। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে ইরান এবং নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা একমত হন।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫ রুশ কূটনীতিককে আমেরিকা থেকে বহিস্কার করেন। আর বিলটি পাস হওয়ার পর রাশিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের ৭৫৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ট্যাগ: মার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিন কার্ড অর্ধেক করতে মরিয়া ট্রাম্প

পরবর্তী

৬ মাস আটকে রেখে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

পরবর্তী

৬ মাস আটকে রেখে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

বার্সায় নেইমারের যত কীর্তি

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT