চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একনেক সভায় সাড়ে বারো হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
একনেক

একনেক সভা শেষে প্রেস ব্রিফিং

মাধ্যমিক স্তরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্দ্ধমুখী সম্প্রসারণ ও পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন’ করাসহ মোট ১৩টি নতুন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এসব প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৪১৫ কোটি ৭৯ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ১৩ টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন হবে ১১ হাজার ৮২২ কোটি ৮২ লাখ টাকা আর প্রকল্প সাহায্য হবে ৫৯২ কোটি ৯৭ লাখ টাকা।

Banglabid

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, এই প্রকল্পের অধীনে অনুন্নত এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। দেশের উন্নয়ন আরো দ্রুত গতিতে এগিয়ে নিতে প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন আরো একধাপ এগিয়ে যাবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার বিভাগের উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়), পানি সম্পদ মন্ত্রণালয়ের সিরাজগঞ্জ জেলার যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা, পানি সম্পদ মন্ত্রণালয়ের চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় সাঙ্গু এবং ডলু নদীর তীর সংরক্ষণ, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন, স্থানীয় সরকার বিভাগের ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তালাইমারী চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের Establishment of 160 Upazila ICT Training and Resource Center for Education (UITRCE) (২য় পর্যায়), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়), বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন এবং নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্দ্ধমুখী সম্প্রসারণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক সভাপ্রকল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুপা ধর্ষণ ও হত্যা মামলা: চতুর্থ দফায় সাক্ষ্য গ্রহণ

পরবর্তী

শীতার্তদের সহযোগিতায় কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘণ্টা

পরবর্তী

শীতার্তদের সহযোগিতায় কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘণ্টা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিটি নির্বাচনের ৭দিন আগে সেনা মোতায়েন চায় বিএনপি

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT