চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ভ্যাকসিন নিলেন ১ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে করোনাভ্যাকসিন নেওয়া মানুষ, স্বাস্থ্যকর্মী টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন। এরমধ্যে আজ ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৬০ লাখ ৭ হাজার ১০৩ জন।

মোট ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৯৭০ জন এবং নারী রয়েছেন ৪৮ হাজার ৪৬৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: মোট ভ্যাকসিন নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৪ লাখ ৭৬ হাজার ৬৪২ জন, ময়মনসিংহ বিভাগে ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৫৯ হাজার ৮৪০ জন, রাজশাহী বিভাগে ৫ লাখ ১৫ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে ৪ লাখ ৫৭ হাজার ৬৮১ জন, খুলনা বিভাগে ৬ লাখ ১৪ হাজার ৮৬০ জন, বরিশাল বিভাগে ২ লাখ ৭ হাজার ৮৫৫ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৬৮৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিন দানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে ভ্যাকসিন দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার ভ্যাকসিন নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুই সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন উৎপাদনে সক্ষম ইনসেপ্টা’

পরবর্তী

কান ঘেঁষা জয়ে হাসি ফিরেছে কোহলির মুখে

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কান ঘেঁষা জয়ে হাসি ফিরেছে কোহলির মুখে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরে আসছেন, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিনের সফরে ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT