চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান ঘেঁষা জয়ে হাসি ফিরেছে কোহলির মুখে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে সূর্যকুমার-আয়ারের ঝড়, পরে ভূবনেশ্বর-পান্ডিয়া-চাহালের মাপা বোলিং, কোহলিকে নতুন প্রাণ দিয়েছে দারুণ এক জয়। চতুর্থ টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহই গড়ে ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭৭ রান পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এখন ২-২এ সমতা। শনিবার সিরিজ ফয়সালার ম্যাচে নামবেন কোহলি ও মরগান।

রোহিত শর্মা ১২ বলে ১২, লোকেশ রাহুল ১৭ বলে ১৪, বিরাট কোহলি ৫ বলে ১ রানে যখন ব্যর্থ। তখন উইকেটে দাঁড়িয়ে যান তিনে নামা সূর্যকুমার। তুলে নেন প্রথম ফিফটি।

সূর্যকুমার ৩১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ৬ চর ও ৩ ছক্কায় সাজানো। মিডলে রিশভ পান্ট ২৩ বলে ৩০ ও শেষে আয়ার ১৮ বলে ৩৭ রানের ঝড় তোলেন ৫ চার এক ছয়ে।

সঙ্গে পান্ডিয়ার ৮ বলে ১১, শার্দূল ঠাকুরের ৪ বলে অপরাজিত ১০ দুইশর কাছাকাছি নেয় স্বাগতিকদের।

Reneta

জফরা আর্চার ৩৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা। একটি করে উইকেট নিয়েছেন আদিল, উড, স্টোকস ও কারেন।

জবাব দিতে নেমে জেসন রয়ের ২৭ বলে ৪০, ডেভিড মালানের ১৭ বলে ১৪, জনি বেয়ারস্টোর ১৯ বলে ২৫ রানে পথে থাকে সফরকারীরা। মাঝে বেন স্টোকসের ৪ চার ও ৩ ছক্কায় ২৩ বলে তোলা ৪৬ রানে জয়ের আশাই জাগে ইংলিশদের।

শেষ ৪ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৪৬ রান। স্টোকস ও মরগান তখনও উইকেটে। ১৭তম ওভারে এসে প্রথম দুই বলে দুজনকেই ফিরিয়ে শার্দূল ম্যাচ হেলে দেন ভারতের দিকে।

শেষ ওভারে ইংল্যান্ডের দরকার পড়ে ২৩ রান। শার্দূলের করা ওই ওভারের প্রথম ৩ বলে ১৩ রান নিয়ে ফেলে ইংলিশরা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে শেষ ৩ বলে ১ রানের বেশি নিতে দেননি শার্দূল।

৪২ রানে ৩ উইকেট নিয়েছেন শার্দূল। ২টি করে উইকেট পান্ডিয়া ও চাহালের, ভূবনেশ্বরের ১টি। বিশেষ করে বলতে হবে পান্ডিয়ার কথা, ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিমরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT