চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা ম্যাচ জিততে পারলে সেটাও ভালো ফলাফল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নেতৃত্বের সাক্ষাৎকারের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান বলেছেন, ‘যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি, সেটাও একটা ভালো ফলাফল।’

গতকাল রোববার সাউথ আফ্রিকা সিরিজে খেলতে যাওয়ার জন্য দেশ ছাড়ার আগে সাংবাদিকদের একথা জানান তিনি।

নিজের মানসিক অবস্থার উদ্বেগে সাকিব ক্রিকেট থেকে সাময়িক বিরতি চাইলে বিষয়টি নিয়ে বিতর্ক হলেও বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছিল। পরে অবশ্য বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর তিনি সাউথ আফ্রিকায় যাওয়ার বিষয়টি জানান।

Banglabid

শুধু নিজের নয় দলীয় পারফরম্যান্সের দিকেও সাকিবের রয়েছে নজর, ‘আসলে আমি ভালো পারফর্ম করলাম টিম খারাপ করল, এটা ভালো না। আবার অন্য কেউ পারফর্ম করল, আমি পারফর্ম করলাম না সেটাও ভালো কিছু না। সবাই যদি একসাথে ভালো পারফর্ম করি তাহলে আমাদের দলের ভালো ফলাফল করা সম্ভব।’

সম্প্রতি ওয়ানডে ও টেস্টে শক্তিশালী ভারতকে ঘরের মাঠে মাটিতে নামিয়েছে প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার মাটিতে কোনো ফরম্যাটেই এখন পর্যন্ত জয় না পাওয়া টাইগাররা এবার কেমন করবে, তা নিয়ে আগ্রহ আছে ক্রিকেট দুনিয়ার।

সিরিজে কোন কোন দিকে নজর দিতে হবে, এ বিষয়ে সাকিবের ভাষ্য, ‘দলীয় এবং ব্যক্তিগতভাবে (সেখানে) কিছুই আসলে করতে পারিনি। এটা পরিবর্তন করার একটা সুযোগ আমাদের সামনে। সেটাই আমরা চেষ্টা করব। বোলিং ডিপার্টমেন্টে অনেক ভালো করতে হবে আমাদের। আমরা হোম সিরিজে ভালো বোলিং করি। কিন্তু অ্যাওয়ে সিরিজে বোলিংয়ে আমরা সব সময় কষ্ট করি। সেই জায়গাটায় অনেক উন্নতির সুযোগ আছে আমি মনে করি।’

Reneta

‘একইসঙ্গে আমাদের ব্যাটিংটাও ভালো করতে হবে। বড় মাঠে হয়ত ফিল্ডিংয়ের ঘাটতি দেখা যায় এক সময়। তিনটা ডিপার্টমেন্টেই আসলে ওদের সঙ্গে ভালো করে আমাদের ভালো ফলাফল করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু মারিওপোলেই ২১৮৭ বেসামরিক নাগরিক নিহত

পরবর্তী

রাশিয়াকে সামরিক সহায়তার খবর নাকচ করলো চীন

পরবর্তী
রাশিয়া ও চীনের নেতারা একত্রে উপস্থিত, সম্পর্কের দৃঢ়তা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে সামরিক সহায়তার খবর নাকচ করলো চীন

এই চোর আসলে চোর নয়!

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT