চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই নেটে সাকিবের দুই ছবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:৩২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব ব্যাটিং অনুশীলন করছে, পেছনে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: কুয়াশা ভেদ করে রৌদ্র তখন উঁকি দিতে শুরু করেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিডিয়া সেন্টার ঘেঁষে পূর্ব পাশের নেটে মাঘের সকালে দেখা গেল একজনকে। সাকিব আল হাসান! নিজের মতো করে ব্যাটিং অনুশীলন করতে চলে এসেছেন দলের আগেই।

ব্যাট হাতে শুরুতে ছিলেন একদমই নড়বড়ে। মিনিট পাঁচেক বিশ্রাম নেয়ার পর দেখা গেল বিপরীত ছবি। রোদের সঙ্গে বাড়তে থাকে সাকিবের ব্যাটের তেজ। যেভাবে চেয়েছেন, সেভাবেই পেরেছেন মারতে।সাকিব আল হাসান ক্রিকেট মাঠে বসে, একা চেয়ারে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থ্রোয়ার রমজান আলী ও ফরচুন বরিশালের সহকারী কোচ আশিকুর রহমানের ছোঁড়া বল শুরুতে ব্যাটে ঠিকঠাক লাগাতে না পেরে চরম বিরক্তি প্রকাশ করতে দেখা যায় সাকিবকে। নেট থেকে বেরিয়ে খানিক বিশ্রামেই মেলে টনিক। বড় বড় শটে হুংকার তোলেন। বন্দরনগরীর স্টেডিয়ামটির নিস্তব্ধতাও কাটতে থাকে।

একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের লাইন ‘বিশ্বাস রাখো তুমি পারবেই’, সেরকম কোনো ব্যাপারই হয়ত ঘটে সাকিবের সঙ্গে। ব্যর্থতার কুয়াশা সরিয়ে আলোর পথ পেতে মৌন থেকে অনুপ্রেরণাদায়ী কিছু হয়ত খুঁজে বেরিয়েছেন তিনি।সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হেড কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে ফরচুল বরিশাল দল যখন মাঠে এলো, সাকিবের ঘণ্টাখানেকের ব্যাটিং পর্ব প্রায় শেষ পর্যায়ে। পরে দলের সঙ্গে ফুটবল খেলায় মাতেন সব্যসাচী এ তারকা ক্রিকেটার। সেখানেও রাজ করেন টাইগার অলরাউন্ডার। ম্যাচের একমাত্র গোলটি আসে তার পা থেকেই।বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জহুর আহমেদ স্টেডিয়ামে দারুণ একটি দিন কাটিয়েছেন সাকিব। তবে বল হাতে নেননি। অন্যদের বোলিং-ব্যাটিং অনুশীলনে ঠিকই চোখ রেখেছেন বরিশাল অধিনায়ক।

দারুণ দল নিয়েও বিপিএলের ঢাকা পর্বে শেষ দুটি ম্যাচ হেরেছে তার দল। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে দেখা যেতে পারে দলগুলোর ব্যাটিং শক্তির প্রদর্শনী। অনুশীলনে সাকিবের চার-ছক্কার মহড়া হয়ত সেজন্যই।

ট্যাগ: ফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুরুতর অসুস্থ বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

পরবর্তী

দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও একমাত্র পথ: সিইসি

পরবর্তী
Bangladeshi man in suit speaking at a press conference with microphones. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও একমাত্র পথ: সিইসি

পিরিয়ড

করোনা টিকা কি ঋতুচক্রে প্রভাব ফেলে?

সর্বশেষ

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT