চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই শহরের এক রিকশাচালক মায়ের জীবনের গল্প

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৫৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

এই শহরের অলি-গলিতে রিকশা চালান এক মা। যিনি তার দুই কন্যার বিয়ে দেওয়া পর্যন্ত চালিয়ে যেতে চান তিন চাকায় ভর করা এ জীবন সংগ্রাম।

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মেয়ে সুমি বেগম। ত্রিশোর্ধ্ব এ নারী ঢাকা শহরের অলি-গলিতে রিকশা চালান সাত বছর যাবত। জীবনের এক বিবর্ণ বাস্তবতা তাকে এই পেশায় আসতে বাধ্য করেছে।

নিজের জীবনের সেই গল্প সরলতার সাথে তুলে ধরে সুমি বলেন, ‘আমার বাবা ছিল প্রতিবন্ধী। তাকে নিয়ে আমি ভিক্ষে করতাম। কিন্তু পরে যখন বাবা মারা যায় তখন তো আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়। এরপরই আমি রিকশা চালানো শুরু করি। আগে পায়ের প্যাডেলের রিকশা চালাতাম, এখন মটরের রিকশা চালাই।’

Banglabid

নিজের মা ও দুই মেয়ে সম্পর্কে সুমি বলেন, ‘আমার দুইটা মেয়ে আছে। বড় মেয়ের বয়স নয় বছর, সে ক্লাস থ্রিতে পড়ে। আর ছোট মেয়ে এখনো স্কুলে ভর্তি হয় নাই। ওরা গ্রামে আমার মায়ের সাথে থাকে। আমি রিকশা চালাইয়া আমার মা ও মেয়েদের জন্য টাকা পাঠাই। ওই মেয়েদের জন্যই যত চিন্তা। ওদের বিয়ে দেওয়া পর্যন্তই আমার কষ্ট। ওদের বিয়ে দেওয়া পর্যন্তই রিকশা চালামু।’

স্বামী-সংসার বিষয়ে জানতে চাইলে সুমি বলেন, ‘সংসার নাই। এখন কামরাঙ্গিরচরে ১৭শ টাকার একটা ভাড়া ঘরে থাকি। স্বামীর সাথে সম্পর্ক নাই। সে এহন অন্য বউ-সংসার নিয়া থাকে। তবে মাঝে মাঝে আমার সাথে তার রাস্তায় দেখা হয়, কথাও হয়। সেও এই শহরে রিকশা চালায়।’

রিকশা চালিয়ে মাসে যে টাকা উপার্জন হয় তা দিয়ে চলতে খুব কষ্ট হয় জানিয়ে সুমি বলেন, ‘প্রতিদিন তো আর রিকশা চালাতে পারি না। যে কয়দিন চালাই তাতে মাস শেষে সাত-আট হাজার টাকা আয় হয়। এর থেইকা মা আর মেয়েদের জন্য গ্রামে টাকা পাঠাই। এরপর আমার ঘর ভাড়া আর খাওয়া দাওয়ার খরচের পর আর টাকা থাকে না। কষ্টেই চলে জীবন।’

Reneta

রিকশা চালাতে খারাপ লাগে কিনা? এমন প্রশ্নে সুমি বলেন, ‘এখন আমার আর খারাপ লাগে না। কারণ, নিজে কষ্ট করে টাকা আয় করি। আর আমার টাকায় আমার মা-মেয়েরা খেয়ে পরে বাঁচে। তয় কেউ যদি একটা চাকরি দিত তাইলে হয়ত রিকশা চালানো ছাইড়া দিতাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবাবামারিকশারিকশাচালকশহর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন একই ঝাকের কই

পরবর্তী

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী প্রচারণায় বাধা, ইসিকে চিঠি

পরবর্তী
নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী প্রচারণায় বাধা, ইসিকে চিঠি

আন্দোলন না করে শ্রমিকদের কাজে ফিরতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT