চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ভোট নির্ধারণ করবে খালেদা জিয়ার মুক্তি ও ন্যায় বিচার: ফখরুল

রউফ জালাল রউফ জালাল
৭:০৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর নির্ধারিত হবে এদেশের মানুষ আবারো গোলামীতে ফিরবে কিনা। এই ভোট নির্ধারণ করবে গণতন্ত্রের মুক্তি, গণতান্ত্রিক ব্যবস্থা, খালেদা জিয়ার মুক্তি ও দেশে ন্যায় বিচার এবং স্বাধীনতা ফিরে আসবে কিনা এবং তারেক রহমান দেশে ফিরবে কিনা।

বুধবার বিকেলে বগুড়া সদরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব।

বগুড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসভার প্রধান অতিথি মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার নির্বাচন বানচালের সব ধরনের চেষ্টা এবং মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করছে। এই সরকার একটি জুলুমবাজ সরকার। সরকার আপনাদের প্রিয়নেত্রী খালেদা জিয়াকে জেলে পুরে রেখে মারতে চায়।

Banglabid

তিনি বলেন, সারাদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা তারা আওয়ামী লীগকে সরাতে চায়, পরিবর্তন চায়। পরিবর্তন, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোট দিতে হবে। তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোট গণনা শেষ করে বিজয় মিছিল করে বাড়ি ফেরার আহ্বান জানান। 

ঐক্যফ্রন্টের আরেক কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্না পুলিশকে ভালো হয়ে যাওয়ার উপদেশ দিয়ে বলেন, পুলিশ এখন ধরছে, তিন দিন পর একদিনে আমরা সারাদেশে ধরবো। তারা ভয় দেখিয়েছে এক মাস আর জবাব দেয়া হবে একদিনে। এজন্য একযোগে ৩০ ডিসেম্বরের লড়াইয়ে লড়তে হবে।

জনসভা শুরুর আগে বিএনপি নেতাকর্মীরা স্লোগানের পর স্লোগান দিয়ে জনসভাস্থল মুখরিত করলেও জনসভাস্থলের পিছনের অংশ অনেকটা খালি দেখা যায়।

Reneta

মাখতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT