চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই বিষয়ে আমি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জাতীয় পরিচয়পত্রের সুবাদে সরকারের কাছে বায়োমেট্রিক তথ্য থাকার পরও মোবাইল কোম্পানিগুলোর পুনরায় নিবন্ধনকে বেআইনী, সন্দেহজনক এবং বিপজ্জনক বলে মনে করেন লেখক-কলামিস্ট ফরহাদ মজহার। এ ব্যাপারে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

একই সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন না হওয়া সিম বন্ধের বিরুদ্ধে সম্মিলিতভাবে আইনী পদক্ষেপ নেয়ার কথাও ভাবছেন মজহার।

নিজের অনিবন্ধিত সিমটি বন্ধ হয়ে গেছে জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “প্রিয় বন্ধুরা, আমাকে যারা ফোনে পাচ্ছেন না, চিন্তিত হবেন না। আমি সিম নিবন্ধন করি নি। তবে আশা করি আমাকে স্কাইপ ও অন্যান্য নেটওয়ার্কে পাবেন। জাতীয় পরিচয়পত্রের সুবাদে সরকারের কাছে আমাদের সকলেরই বায়োমেট্রিক তথ্য আছে। জরুরী কোন ফোন দরকার হলে ল্যান্ড ফোনে ধরবেন। নম্বর জানা না থাকলে ইনবক্সে জানাবেন, বলে দেবো। মোবাইল কম্পানির বায়োমেট্রিক তথ্য চাওয়া বে-আইনী, সন্দেহজনক এবং বিপজ্জনক।

Banglabid

বেআইনি কারণ প্রাইভেট কম্পানি এভাবে নাগরিকদের ডাটাবেইজ তৈরী করবে তার কোন অনুমতি সরকার কোন আইনে দিয়েছে তা আমার জানা নাই।

দ্বিতীয়ত তথ্য সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও প্রাইভেসি নিশ্চিত করার জন্য সরকারের আইনী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কি সেটাও আমার জানা নাই।

আমার উকিল ব্যারিস্টার বন্ধু কারো জানা থাকলে আমাদের জানাবেন। কোম্পানি আমাদের সিম বন্ধ করে যদি অবৈধ কাজ করে থাকে এবং এর জন্য যে প্রভূত আর্থিক ক্ষতির আমরা সম্মুখিন হয়েছি তার জন্য মামলা করা উচিত কি?

Reneta

আমি মনে করি অবশ্যই এর একটা বিহিত দরকার। মামলা করা সম্ভব কিনা বন্ধু বিজ্ঞ আইনজীবীরা জানবেন। এই রকম মামলায় কারা একসঙ্গে বাদী হতে চান তাঁরা ইনবক্সে আমাকে জানাবেন। আমরা বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো।

প্রাইভেট কোম্পানির সিম নিবন্ধন ও ডাটাবেইজ তৈয়ারি সন্দেহজনক ও বিপজ্জনক। কারণ মোবাইল কম্পানি এই ডাটাবেইজ নিয়ে কার সঙ্গে কী ব্যবসা করবে সেটা খুবই সন্দেহের। বায়োমেট্রিক নিবন্ধনে অপরাধ বা সন্ত্রাস দমন হয়েছে তার কোন প্রমাণ ভূমণ্ডলে নাই। এই ডাটা বেইজ তারা টাকা কামাবার জন্য অনায়সেই অপরাধীর কাছে বিক্রি করবে না তার গ্যারান্টি কি?

এই বিষয়ে আমি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। ব্যক্তির অধিকার, প্রাইভেসি ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ এই বিষয়টির প্রতি তিনি অবিলম্বে নজর দেবেন এই প্রত্যাশা করি। সরকার ও প্রাইভেট কোম্পানিকে এই বিষয়ে জবাব চাইবার এখতিয়ার তাঁর আছে”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়োমেট্রিকবায়োমেট্রিক পদ্ধতিবায়োমেট্রিক সিম নিবন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নয়ন হোক পরিবেশবান্ধব

পরবর্তী

‘ইতিহাসের সেরা ফ্লপ ছবি দুটি অামার’

পরবর্তী

‘ইতিহাসের সেরা ফ্লপ ছবি দুটি অামার’

ঢাকা-রিয়াদ ৬ চুক্তির প্রত্যাশা

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT