চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বার্সাকে ‘বায়ার্ন-মহাসাগর’ পার করাতে পারবেন জাভি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
জাভি ফুটবল ম্যাচে খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক হারে যখন দিশেহারা বার্সা, এক পশলা স্বস্তি হয়ে এসেছে জাভি হার্নান্দেজের প্রত্যাবর্তন। রোনাল্ড কোম্যান যুগের সমাপ্তি ঘটিয়ে কোচ জাভি ন্যু ক্যাম্পে এসে হতাশার চক্র থেকে বের করে আনছিলেন বার্সাকে। শুরুটা দারুণ হয়েছে। মুদ্রার উল্টো পিঠটা দেখতেও সময় লাগল না তার। ঘরর মাঠেই পড়লেন নতুন অধ্যায়ের প্রথম হারের মুখে।

শনিবার রাতে বার্সেলোনার মাঠ থেকে ১-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট তুলে ফিরে গেছে রিয়াল বেটিস।

জাভি ফিরে ক্লাবের পুরনো দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমরাই বিশ্বের সেরা ক্লাব। আমরা ড্র বা হার কখনো মেনে নিতে পারি না। আমাদের জিততেই হবে।’

Banglabid

প্রতিশ্রুতির বাস্তবায়নও হচ্ছিল। লিগে তিন ম্যাচে টানা দুই জয় ও এক ড্রয়ে স্বস্তির হাওয়া বইছিল। কাতালানরা চতুর্থ ম্যাচে এসে পেলো হারের তিক্ত স্বাদ। কোচ জাভির প্রথম হারের স্বাদ।

চ্যাম্পিয়নস লিগে আসছে বুধবার বায়ার্ন মিউনিখের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ বার্সার। শেষ ষোলো নিশ্চিত করতে হলে জার্মানিতে জয়ের বিকল্প পথ খোলা নেই। এমন সময়ে বেটিসের কাছে হার আত্মবিশ্বাসে বড় ধাক্কাই।

এদিন গোলশূন্য প্রথমার্ধে বল দখলে অনেকটা এগিয়ে ছিল বার্সেলোনা। ৬২ শতাংশ বল নিয়ন্ত্রণে তারা শট নিয়েছিল ১০টি, লক্ষ্যে ছিল যার কেবল তিন শট। বিপরীতে ৬ শটের দুটি লক্ষ্যে রেখে একটিতে জয়সূচক গোল আদায় করেছে অতিথিরা।

Reneta

শুরুর ছন্দহীন ছিল কাতালানরা। শুরুতেই হজম করতে বসেছিল গোল, হুয়ানমির হেড সরাসরি গোলরক্ষকের গ্লাভসে পৌঁছালে রক্ষা হয়। ছন্নছাড়া বার্সাও সুযোগ এসেছিল, জর্ডি আলবা নিচু ক্রস খুঁজে পেয়েছিল ফিলিপে কৌতিনহোকে। ব্রাজিলিয়ানের দুর্বল ফিনিশিং জালের দিশা দেখাতে পারেনি।

ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ উপলক্ষ পায় বেটিস। হুয়ানমির শট ভীতি ছড়িয়ে পোস্টের বাইরে দিয়ে জালে লাগায় হতাশ হয় সফরকারীরা।

ম্যাচের ৩৩ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাবি। মধ্যমাঠের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে বসে বার্সা। প্রথমার্ধে আরও কিছুটা আক্রমণ গড়া গেলেও দুই দলের কেউই জালের দেখা পায়নি।

বিরতির পরও বার্সার চিত্রনাট্যে চলে একই দৃশ্য। ঘণ্টার কাঁটা পেরোনোর আগে উসমানে ডেম্বেলে মাঠে পাঠান জাভি। কৌতিনহোকে বেঞ্চে ডেকে নেন। আক্রমণে গতি বাড়ে বার্সার। ঘাড়ে ভূত হয়ে চেপে বসা ফিনিশিংয়ের সমস্যায় গোল পাওয়া হয়নি।

ধুঁকতে থাকা বার্সার জালে পাল্টা আক্রমণে বল জড়িয়ে দেন হুয়ানমি। ক্যানালেসের পাস ধরে এগিয়ে যান ক্রিস্টিয়ান তেল্লো, বল বাড়ান হুয়ানমির দিকে। ৭৯ মিনিটে আলতো টোকায় তার ফিনিশিংয়ে চলে আসে বেটিসের তিন পয়েন্ট তোলা গোল।

জয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে রিয়াল বেটিস। ১৬ ম্যাচে ৯ জয়, ৩ ড্র আর ৪ হারে ২৬ পয়েন্ট ম্যানুয়েল পেল্লেগ্রিনির দলের। ১৫ ম্যাচে ৬ জয়, ৫ ড্র আর ৪ হারে ২৩ পয়েন্ট বার্সেলোনার, টেবিলে অবস্থানে সাতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমিক্রন ঠেকাতে যুক্তরাজ্য ভ্রমণে বিধিনিষেধ আরোপ

পরবর্তী

ঘূর্ণিঝড় জাওয়াদ: সেন্টমার্টিনে আটকে আছে ৩ শতাধিক পর্যটক

পরবর্তী
সেন্টমার্টিনে আটকে থাকা পর্যটকদের ভিড়, ঘূর্ণিঝড় জাওয়াদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় জাওয়াদ: সেন্টমার্টিনে আটকে আছে ৩ শতাধিক পর্যটক

প্রভাসের ছবি ও তারকারা, বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

'খানদের চেয়েও বড় তারকা প্রভাস', মানতে নারাজ অভিনেতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT