চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নাসির অপ্রতিরোধ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
স্পোর্টস
A A

বল হাতে দুই উইকেট, ব্যাট হাতে অপরাজিত ৬১। নাসির হোসেনের আরেকটি দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার পর্বের তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে নাসিরের দল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের ধারায় ফেরান দলকে। এবার দেখালেন অলরাউন্ড নৈপুণ্য। নেতৃত্বের পাশাপাশি ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটছে নাসিরের। হয়েছেন ম্যাচসেরা। লিগে খেলা সবশেষ তিন ম্যাচেই সেরা হলেন তিনি। করলেন দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি।

এতে ১৪ ম্যাচে ১১ জয়ে আবাহনীর সমান ২২ পয়েন্ট হল গাজীর। শুক্রবার বিকেএসপিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল দুটি মুখোমুখি হবে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে। সেখানে জয়ী দলই হবে শিরোপার অন্যতম দাবিদার।

Banglabid

মঙ্গলবার বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ায় গাজী ও প্রাইমদের মধ্যকার ম্যাচটি। বুধবারও বৃষ্টি হলে ৪৩ ওভারে নেমে আসে ম্যাচ। গাজীর বোলারদের তোপে সেটিও পুরোপুরি খেলতে পারেনি প্রাইম ব্যাংক। ৩৯.১ ওভারে ১৭৩ রানেই গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৪ রান করেন শানাজ আহমেদ। জাকির হাসান করেন ৪৭ রান। সমান ২০ রান করে আসে আসিফ আহমেদ ও তাইবুর পারভেজের ব্যাটে।

আবু হায়দার রনি ও গুরকিরিত সিং নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন নাসির হোসেন। সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন একটি উইকেট।

জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী। ৬৪ বলে ৯টি চারের সাহায্যে ৬১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নাসির। জয় থেকে যখন ৯ রান দূরে দল তখন রায়হানউদ্দিনের ওভারটিতে টানা তিন চার মেরে খেলা শেষ করেন তিনি। যার প্রথমটি স্ট্রেইট ড্রাইভে, পরের দুটি কাভার ড্রাইভে সীমানাছাড়া করেন।

Reneta

বাকিদের মধ্যে ওপেনার এনামুল হক বিজয় ৫২ বলে তিন ছয়ে ৪৫ রানের ইনিংস খেলে জয়ের ভীত গড়ে দেন। মুমিনুল হক ৩৩ ও নাদিফ চৌধুরী ১৮ রানে অপরাজিত থাকেন। ১৪ রান আসে মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে।

নাহিদুল ইসলাম নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাজমুল অপু, আল আমিন হোসেন ও তাইবুর পারভেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT