চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই জয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

‘আমাদের মেয়েরা জানে কীভাবে ভালো খেলতে হয়। আমার বিশ্বাস আছে মেয়েরা ভালো করবে। কাঙ্ক্ষিত জয় পাবো। ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে। আমরা সেটা মাঠে করে দেখাব।’ ফাইনালের আগেরদিন অধিনায়ক মারিয়া মান্ডা বলেছিলেন এভাবেই।

মারিয়ারা কথা রেখেছেন। বাংলাদেশের ফুটবল সাফল্যে যোগ করেছেন আরেকটি উজ্জ্বল পালক। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে লাল-সবুজের কন্যারা এনে দিয়েছেন শিরোপা। আনাই মোগিনির গোলে বিজয়ের মাসে আনা জয়। যে জয়কে মারিয়া-মগিনিরা বলেছেন, তাদের পক্ষ থেকে সকলের জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার।

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে আমরা একটা উপহার দিলাম। দেশের মাটিতে খেলা, অনেক দর্শক এসেছিল মাঠে, তাদেরকে আমরা ভালো খেলা উপহার দিলাম। সবাইকে ধন্যবাদ, তারা আমাদের সমর্থন দিয়েছে। আমরা তাদের শিরোপা উপহার দিতে পেরেছি, অনেক ভালো লাগছে।’ ম্যাচ শেষে বলেছেন অধিনায়ক মারিয়া মান্ডা।

Banglabid

পাঁচ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্বাগতিকদের শাহেদা আক্তার রিপা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে তার ঝুলিতে। সবকিছু দারুণ অনুভূতি দিয়েছে তাকে।

‘শিরোপা জিততে পেরে অনেক অনেক ভালো লাগছে। সবাই আমাদেরকে সমর্থন করেছে, আমরাও তার প্রতিদান দিয়েছি। (সর্বোচ্চ গোলদাতা) আসলে প্রত্যাশা করিনি, আল্লাহর রহমতে এটা হয়ে গেছে।’

ফাইনালে গোল পেতে বাংলাদেশকে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সহজে গোলের দেখা না পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন মনিকা চাকমা। বললেন, ‘আসলে মাঠে যখন নেমেছি, আমরা পুরোটা সময় কঠিন পরিশ্রম করেছি। মারিয়ার সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগছে। (আনাইয়ের শট) যখন গোলকিপার বল গ্রিপ করতে গিয়েছিল, তখন মনে হয়েছিল গোল হবে।’

Reneta

আঁখি খাতুন টানলেন দলীয় ঐক্যের কথা। এমন সাফল্য এনে দিয়েছে সেটিই, ‘আসলে কোচ যেভাবে বলেছেন, আমরা সেভাবে খেলার চেষ্টা করেছি। শুরুতে আমার পজিশন ডিফেন্স ছিল না, স্ট্রাইকার বা রাইট উইংয়ে খেলতাম। পরে কোচরা আমাকে যে পজিশনে খেলিয়েছেন, সেখানে খেলেছি। আমরা অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯-এই পর্যায়ে একসঙ্গে আছি। অনেকদিন একসঙ্গে থাকায় আমাদের বোঝাপড়া অনেক।’

শিষ্যদের মতোই আনন্দে ভাসছেন কোচ ছোটন, ‘এই প্রতিযোগিতায় মেয়েরা দুর্দান্ত খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছে। আমাদের আত্মবিশ্বাস ছিল জিতব। ম্যাচে আধিপত্য রেখে খেলেছি। তবে গোল পেতে দেরি হচ্ছিল। অবশেষে গোল এসেছে। এই সাফল্য অনেক অনুশীলনের ফল। অভিজ্ঞ কিছু খেলোয়াড় ছিল, যারা ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছে। এই ফলে বাংলাদেশের মেয়েদের ফুটবল আরও এগিয়ে যাবে। সঠিক পথেই আছে মেয়েদের ফুটবল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল দলবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ভারতমেয়েদেরলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন গ্রাম থিয়েটার সংগঠক সাঈদ হোসেন দুলাল

পরবর্তী

নিজ বাড়িতে দু’মেয়ের সাথে মায়ের মরদেহ উদ্ধার

পরবর্তী

নিজ বাড়িতে দু’মেয়ের সাথে মায়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ২৬৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT