চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই জয় ছেলের জন্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয় ৩৫ দিন বয়সী ছেলেকে উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। মাঠ ছাড়ার সময় টিভি উপস্থাপকের সঙ্গে আলাপকালে মুশফিক এ কথা জানান।

প্রেমাদাসার ভেজা উইকেটের সুবিধা নিতে টস জিতে শ্রীলঙ্কাকে এদিন আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু বোলাররা কোন সুবিধা আদায় করতে না পারায় লঙ্কানরা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১৪ রানের পুঁজি পায়। যেটি এই মাঠে সর্বোচ্চ সংগ্রহ, শ্রীলঙ্কা দলেরও। বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েই যার জবাব দিয়েছে। ৫ উইকেট আর ২ বল হাতে রেখে।

এমন জয়ে লিটন দাস আর তামিম ইকবালের ৭৪ রানের জুটির অনেকখানি অবদান। ম্যাচসেরা মুশফিক নিজের কথা না বলে ম্যাচ শেষে তাদের কৃতিত্ব দিয়েছেন।

Banglabid

‘আমরা বেশি রান দিয়ে ফেলেছিলাম। ১৯০ হলে তাড়া করার মতো হতো। তবু লিটন আর তামিম কাজটা সহজ করে দিয়েছে। এই জয় আমার ছেলেকে উৎসর্গ করলাম, যার বয়স মাত্র ৩৫ দিন।’

মুশফিকের উদযাপন

গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় মুশফিকের ছেলে পৃথিবীর মুখ দেখে। এক সপ্তাহ পর তিনি ছেলেকে পরিচয় করান মো: শাহরোজ রহিম মায়ান নামে।

বাংলাদেশ নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট এবং টি-টুয়েন্টি হারে। এরপর নিধাস ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও হেরে যায়। দলের এমন অবস্থায় এই জয় প্রাণ সঞ্চার করার মতো ব্যাপার।

Reneta

মুশফিকের মুখেও সেই কথা, ‘এই জয়টা খুবই দরকার ছিল। যা হয়েছে তার চেয়ে বেশি কিছু আশা করতে পারতাম না।’

মুশফিক ৩৫ বলে পাঁচটি চার, চারটি ছয়ে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। শেষদিকে শিরায় টান অনুভব করেন। তবে তিনি জানিয়েছেন, সেটা গুরুতর কিছু নয়। তাড়াতাড়ি সেরে উঠবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাংলাদেশের ইতিহাস গড়া জয়

পরবর্তী

যে রেকর্ডগুলো হল

পরবর্তী

যে রেকর্ডগুলো হল

প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT