চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন প্রকল্পে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারে প্রয়োজন অধিক সতর্কতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A

প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে সরকার। এই বিনিয়োগের জন্য একটি তহবিল গঠন এবং সেই তহবিল থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রা কর্তৃপক্ষকে ঋণ প্রদান করা হবে।

এছাড়া সম্প্রতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ বিনিয়োগের নীতিমালা শিথিল করা হয়েছে। এ অর্থ বহুমুখী বিনিয়োগের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এখন আরও বেশি পরিমাণে জাপানি বন্ড কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বন্ড কেনার কোটার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে ২ হাজার কোটি ইয়েন বা প্রায় দেড় হাজার কোটি টাকা পর্যন্ত বন্ড কিনতে পারত। নীতিমালা শিথিল করার পর এখন কিনতে পারবে ৫ হাজার কোটি ইয়েন বা ৪ হাজার কোটি টাকার বন্ড।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (২৪ ফেব্রুয়ারি) হিসেব অনুসারে দেশে রিজার্ভ ৪ হাজার ৪০২ কোটি ডলার। যা অতীতের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি। বর্তমানে যে পরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ আছে সেটি দিয়ে ১১ মাসেরও বেশি আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

করোনাকালে বিদেশে থাকা বাংলাদেশীরা দেশে ফেরা এবং তাদের অনেকে তাদের ব্যবসা বাণিজ্যসহ সঞ্চিত টাকা দেশে নিয়ে আসায় রিজার্ভ বেড়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এছাড়া করোনার কারণে সরকারি বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ ছাড়ের চাপ না থাকায় রিজার্ভের এই স্থিতি। বিষয়টি খুবই ইতিবাচক।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে। নিজেদের অর্থায়নে কাজ করতে হবে। আমরা আমাদের দেশকে উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেক কাজ করার দরকার আছে।’ তবে এই বিনিয়োগের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশের অনেক অর্থনীতিবিদ। কোন রাজনৈতিক বা পারিপার্শ্বিক অবস্থার চাপে নয়, রির্জাভ থেকে নেয়া ঋণ যেনো অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় ব্যবহার করা হয় , সে বিষয়ে সর্তক করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘এই ঋণ উদ্যোক্তাদের দিতে হলে বৈদেশিক মুদ্রা পরিচালনার নিয়ম-নীতি মেনেই কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে রাখতে হবে। জানান , ঋণের অর্থ পরিশোধের সময়ও টাকায় নয় বরং হতে হবে বৈদেশিক মুদ্রাতেই।’ বিষয়টি নিশ্চয় বাংলাদেশ ব্যাংক ও সরকার খেয়াল করছেন।

দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পিত ব্যয়ের পরিমাণ ও তার ব্যবহার বিষয়ে নানা নেতিবাচক পরিসংখ্যান ও খবর আমরা দেখে আসছি বহুবছর হলো। দুর্নীতি ও অপচয়ের ইতিহাসও রয়েছে উল্লেখযোগ্য হারে। এইসব কারণে দেশের মূল্যবান ওই রিজার্ভের সঠিক ও সতর্ক ব্যবহার একান্ত কাম্য। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে যত্নবান হবেন।

ট্যাগ: উন্নয়ন প্রকল্পপায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রা রিজার্ভসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক অনলাইন আলোচনা, ১৫ মার্চ ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বাংলাদেশি অভিনেতা মিলনের নতুন ছবি ও সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২১ বছরে এমন চরিত্রে অভিনয় করিনি: মিলন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT