চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে আভ্যন্তরীণ রুটে প্রথমবারের মতো আগামী ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল উপলক্ষে ওই দিন যাত্রীদের জন্য ১৭% ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ২ শ টাকা। আর রিটার্ন ভাড়া ৮ হাজার ৪ শ টাকা। তবে তারিখ ও আসন খালি থাকার ওপর এ ভাড়া নির্ভর করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট এর ব্যবস্হাপক মো. ফারুক আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই অঞ্চল সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ১৭ মার্চ বিমানের প্রথম ফ্লাইটটি সিলেট বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা ১.২৫ টায় ছেড়ে যাবে, এর পর থেকে প্রতি সপ্তাহে সিলেট থেকে দুইদিন ও চট্টগ্রাম থেকে সিলেট এ রুটে দুইদিন বিমানের ফ্লাইট চলাচল করবে। সিলেট-চট্টগ্রাম প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার, চট্টগ্রাম-সিলেট মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি বিমানের ফ্লাইট চলাচল করবে।

এদিকে সিলেট-চট্টগ্রাম, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর জন্য সিলেটবাসী ও সিলেটের ব্যবসায়ীদের সংগঠন সিলেট চেম্ববার অব কমার্স দীর্ঘদিন যাবত সরকারের কাছে দাবি করে আসছিলো।

ইতোপূর্বে সিলেট-কক্সবাজার রুটে সপ্তাহে দুইদিন বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে, আগামী ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু হবে। দেশের আভ্যন্তরীণ এ দুই রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ফলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতের বিকাশে নতুন দ্বার উন্মোচিত হলো।

সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মোঃ সুয়েব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমানের সুরাসরি ফ্লাইট চালু করায় সন্তোষ প্রকাশ করেছেন, নেতৃবৃন্দ এ উদ্যোগের জন্য সিলেট বাসীর পক্ষ থেকে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাংলাদেশবিমান বাংলাদেশ এয়ারলাইন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT