চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাপের ম্যাচে উষ্ণতার ছোঁয়া

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১:১০ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বার্মিংহাম থেকে: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে অল-এশিয়ান সেমির রোমাঞ্চ।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ, উত্তেজনা। এজবাস্টনেও তার ছোঁয়া থাকছে। তবে ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশ দলের অকুণ্ঠ প্রশংসাই করে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পরে এসে সেটির যথার্থ প্রতিউত্তরই করলেন মাশরাফি বিন মুর্তজা। কোহলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রতিপক্ষের জন্য সমীহই ঝরল টাইগার দলনেতার কণ্ঠে। উত্তাপের ম্যাচের আগে তাই উষ্ণতার ছোঁয়াই থাকল!

২০১৫’র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বা পরে থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেট মাঠের লড়াই মানেই আগুনে ম্যাচ, উত্তেজনায় ঠাঁসা। আইসিসির এলিট টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে নেমে বাংলাদেশ এবার মানসিকভাবে আরো এগিয়ে। শক্তিশালী ভারতের মোকাবেলায় টাইগার শিবিরের গুরুত্বপূর্ণ রণকৌশল চাপমুক্ত হয়ে সেরা পারফরম্যান্সে প্রতিপক্ষকেই উল্টো চাপে ফেলা।

Banglabid

এই এজবাষ্টনে প্রাক-টুর্নামেন্ট ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানের সঙ্গে জিততে জিততে হার। আর ওভালে ভারতের সঙ্গে ওয়ার্মআপ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের স্মৃতিও মনে রাখতে রাজি নয় লাল-সবুজরা। বরং মাঠের বাইরের সবরকম অক্রিকেটীয় কর্মকাণ্ডকে উপেক্ষা করে সাফল্যের নতুন ইতিহাস গড়ার লক্ষ্য বদ্ধপরিকর তারা।

শ্রীলঙ্কার সঙ্গে হার ছাড়া পাকিস্তান এবং ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা সাউথ আফ্রিকার সঙ্গে জিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ভারত ব্যাটে-বলে রয়েছে দুর্দান্ত ছন্দে। গত চার বছরে আইসিসির বড় আসরে চার সেমিফাইনাল খেলার হিসাব ভারতীয়দের অভিজ্ঞতা ও ম্যাচ টেম্পারমেন্টে এগিয়ে রাখছে। তবে বাংলাদেশকে হালকাভাবে দেখতে রাজি নন ভারতীয় অধিনায়ক। ভুলে যেতে চান ২০১৫’র বিশ্বকাপের ম্যাচ নিয়ে দুই দেশের এক শ্রেণির দর্শকদের বাড়াবাড়ির ঘটনাকেও। সেটা মনে রাখতে চান না মাশরাফিও।

পরিসংখ্যানে এগিয়ে ভারতীয়রা, নিজেদের দিনে যেকোন দলকে হারানোর ক্ষমতার জন্য বিখ্যাত টিম-বাংলাদেশ,আবহাওয়ার পূর্বাভাস বলছে নিরুপদ্রবে শেষ হবে ম্যাচ। এখন কেবল তাই মাঠের রোমাঞ্চের অপেক্ষা। অপেক্ষা আরেকবার লাল-সবুজের সাফল্যের পতাকা পতপত করে ওড়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত সেমিফাইনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেডিও ভূমির ধারাভাষ্যে থাকবে বিশেষ আয়োজন

পরবর্তী

সেমিতে ভারত বাজিমাতের সামর্থ্য আছে বাংলাদেশের

পরবর্তী

সেমিতে ভারত বাজিমাতের সামর্থ্য আছে বাংলাদেশের

মোস্তাফিজ খেলে দিলেই তো ফাইনাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT