চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উগ্রবাদী ব্লগারদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৭:২০ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

‘উগ্রবাদী’ ব্লগারদেরকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। সোমবার তিনি জানিয়েছেন, ব্লগার নিলয় হত্যা মামলার আলামত পরীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই-এর সহায়তা নেবে না পুলিশ।

মনিরুল বলেন, আমাদের ধারণা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই এ কাজ করেছ। হয়রত মোহাম্মদ (স:) ও ইসলাম সম্পর্কে অশ্লীল ভাষায় কথা বলে এবং তাদের যারা হত্যা করছে তারাও উগ্রবাদী। তাই যারা এই উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের মনিটরিংয়ের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

এদিন নিলয় নীল হত্যা মামলার নথিপত্র বুঝে পাওয়ার পর খিলগাঁওয়ে তার বাসা ও আশপাশের এলাকা ঘুরে এসেছে গোয়েন্দা পুলিশের তদন্ত দল। তন্ন তন্ন করে আলামত খুঁজেছেন তারা। জিজ্ঞাসাবাদ করেছে কয়েকজনকে।

Banglabid

তদন্তকারীরা জানতে পারেন, বাসার সামনে রাখা হত্যাকারীদের বহনকারী অটোরিক্সার চালক ভেতর পর্যন্ত এসেছিলো। খুনিদের একজন তখন টিশার্ট দিয়ে রক্তমাখা ছুরি মুছে নিয়েছিলো। হত্যাকাণ্ডের আগে সন্দেহভাজন কয়েকজনকে ঘোরাফেরাও করতে দেখেছে এলাকাবাসী।

হত্যাকাণ্ডের সময় খোয়া যায় নিলয়ের লেনোভো ল্যাপটপ ও মোবাইল ফোন। ল্যাপটপ-মোবাইল উদ্ধারের পাশাপাশি হত্যার কৃতিত্ব দাবি করে আনসার আল ইসলামের নামে ইমেইলের উৎস খোঁজার চেষ্টা করছে ডিবি।

তদন্তকারীদের দাবি, যে কোনো ডিএনএ পরীক্ষার নির্ভুল ফলাফল দিতে সক্ষম সিআইডির ডিএনএ ল্যাব।

Reneta

মনিরুল ইসলাম বলেন, এফবিআইয়ের ল্যাবে দিলে দীর্ঘ সময় লাগে। কেননা তাদের সিরিয়াল আসতেও অনেক সময় লাগে। সে কারণে সিআইডির যে ফরেনসিক ল্যাব রয়েছে সেখানেই আমরা আলামতগুলো পরীক্ষা করবো।

ব্লগার অভিজিৎ হত্যা তদন্তে এখন ঢাকায় অবস্থান করা এফবিআই তদন্ত দল ব্লগার নীল হত্যাকাণ্ডের বিষয়েও গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছে। তবে এখনও পাওয়া যায় নি অভিজিৎ হত্যাকাণ্ডে সংগ্রহ করা বিভিন্ন আলমতের ডিএনএ পরীক্ষার রিপোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইব্লগার নিলয় হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭ জেএমবি’র ১০ বছর করে কারাদণ্ড

পরবর্তী

আবার ফিরছে রাজাপাকসে যুগ?

পরবর্তী

আবার ফিরছে রাজাপাকসে যুগ?

কংগ্রেসের বিক্ষোভে লোকসভা অধিবেশন বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT