কংগ্রেস সদস্যদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেছে ভারতীয় লোকসভার অধিবেশন। পাঁচ দিন বহিস্কৃত থাকার পর কংগ্রেসের ২৫ এমপি অধিবেশনে যোগ দিলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠে পার্লামেন্ট।
কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেন, লোকসভা তার কার্যক্রম চালাতে পারবে যদি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্বীকার করেন যে, তিনি বিতর্কিত ব্যবসায়ী লোলিত মোদির কাছ থেকে কতো টাকা নিয়েছেন।
তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টও প্রকাশ করার দাবি জানান রাহুল।
৩ আগস্ট লোক সভার স্পিকার সুমিত্রা মহাজন সংসদে অসদাচরণের জন্য কংগ্রেসের ৫ সদস্যকে পাঁচ কার্যদিবস বহিস্কার করেন।
নিষেধাজ্ঞা শেষে হাতে প্ল্যাকার্ড ও গায়ে কালো কাপড় পরে সকালে লোকসভার অধিবেশনে যোগ দেন ওই পাঁচ কংগ্রেস এমপি।






