চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনদের একপেশে জয়ে শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৩৭ বড় কোনো লক্ষ্য নয়। ম্যাচ জিততে তাই বেশি সময় অপচয় করেনি নিউজিল্যান্ড। ৩৪ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের মিশন শুরু করেছে গতবারের রানার্সআপরা।

কার্ডিফে শনিবার প্রথমে ব্যাট করে পাকিস্তানের দেখানো পথে হেঁটে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা। আগেরদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এদিন ৩১ রানে এগিয়ে তাদের এশিয়ান প্রতিবেশীরা।

জবাব দিতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোর ঝড়ো ফিফটিতে দ্রুতই ম্যাচ শেষ করে দেয় নিউজিল্যান্ড। ৫১ বলে ৮ চার ও ২ ছয়ে ৭৩ রান করেছেন গাপটিল। মুনরো খেলেছেন ৪৭ বল। ৬ চারের সঙ্গে এক ছয়ে করেছেন ৫৮ রান।

মূলত পেসারদের বানিয়ে দেয়া মঞ্চে দ্রুত কাজ সেরেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। সবুজ উইকেটে লঙ্কান ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন। বোল্টকে নিয়েই বেশি চিন্তা থাকলেও শ্রীলঙ্কার জন্য গর্ত খুঁড়েছেন তার দুই সতীর্থ পেসার। দুজনের শিকার সমান তিনটি করে উইকেট। বাকি পেসাররা ভাগাভাগি করেছেন বাকি চার উইকেট।

ইনিংসের দ্বিতীয় বলে লাহিরু থিরিমান্নেকে হারিয়ে শুরু লঙ্কানদের ইনিংস। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ রান তুলে যা একটু প্রতিরোধ গড়েন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও কুশাল পেরেরা (২৯)।

দুজন ফিরতেই ধ্বংসস্তূপে পরিণত হয় শ্রীলঙ্কার লাইনআপ। ব্যর্থতার বৃত্তে একে একে পাঁচ ব্যাটসম্যান জায়গা করে নেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। থিসারা পেরেরাকে নিয়ে সম্মান রক্ষার লড়াই শুরু করেন অধিনায়ক। কিন্তু স্কোর তিন অঙ্ক ছাড়াতেই ফেরেন পেরেরা (২৭)।

অধিনায়ক হওয়ার পর যাকে নিয়ে এতো সমালোচনা, আলোক সামান্য পথ যেটুকু দলকে তার পুরোটাই একা দেখিয়েছেন করুনারত্নে। সঙ্গীর অভাবে ৮৪ বলে ৫২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৯.২ ওভার বাকি থাকতে ১৩৬ রানে থামে লঙ্কানদের ইনিংস।

ট্যাগ: নিউজিল্যান্ড ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯শ্রীলঙ্কা ক্রিকেট দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনয় ও নম্রতা: ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ

পরবর্তী

তারল্য সঙ্কট থাকলেও চাপ নেই কল মানি মার্কেটে

পরবর্তী
জাপা

তারল্য সঙ্কট থাকলেও চাপ নেই কল মানি মার্কেটে

ইতিহাসের পর ইতিহাস গড়লেন সীতারমণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT