চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই টি-টুয়েন্টির মত সিরিজের শেষ ম্যাচেও ছড়ি ঘোরাল পাকিস্তানই। তাতে তিন ম্যাচের সিরিজে সবকটি হেরে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে সরফরাজের দল।

করাচিতে তৃতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তোলে সফরকারীরা। জবাবে ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

মঙ্গলবার টস জিতে ব্যাটে এসে চ্যাডউইক ওয়াল্টনকে (০) হারিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে মারলন স্যামুয়েলস ও আন্দ্রে ফ্লেচার ৭২ রানের জুটি গড়েন। স্যামুয়েলস দুটি করে চার-ছক্কায় ২৫ বলে ৩১ রানে ফেরেন। ফ্লেচার ফেরেন ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫২ রানে।

দ্রুত আন্দ্রে ম্যাক্কার্থি, রোভম্যান পাওয়েল ও জেসন মোহাম্মেদকে হারিয়ে চাপে পড়া সফরকারীদের পরে উদ্ধার করেন দিনেশ রামদিন। ঝড়ো ১৮ বলে অপরাজিত ৪৩ রানের অবদান তার। ৪ চার ও ৩ ছক্কার ইনিংস।

শাদাব খান ২টি উইকেট নিয়ে সেরা। অভিষিক্ত পেসার শাহীন আফ্রিদি ৪ ওভারে ২৭ রানে উইকেটের দেখা পাননি।

জবাব দিতে নেমে পাকিস্তান ফখর জামান ও বাবর আজমে ৬১ রানের উদ্বোধনী জুটি পায়। ফখর মাত্র ১৭ বলে ৪০ রানের ঝড় তুলে থামেন, ৬ চার ও ২ ছক্কায় ইনিংস সাজিয়ে।

বাবর থামেন ৪০ বলে ৫১ রানে। পরে হুসেইন তালাত অপরাজিত ৩১ ও আসিফ আলি ২৫ রানে অপরাজিত থেকে ম্যাচের ইতি টেনে মাঠ ছাড়েন।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাদ্রাসা শিক্ষকের নিমর্মতা!

পরবর্তী

‘চোখ জুড়ানো’ রোনালদোয় সেমির পথে রিয়াল

পরবর্তী
রোনালদোর সেই জাদুকরী বাইসাইকেল কিক ক্ষণ

‘চোখ জুড়ানো’ রোনালদোয় সেমির পথে রিয়াল

রংপুরে নিখোঁজ আইনজীবী রথীশচন্দ্রের লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT