চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা শিক্ষকের নিমর্মতা!

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৫৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার আকাশী শেওড়াতলা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ‘উলূমে দ্বীনিয়াহ্ মাদ্রাসা’য় শ্রেণি শিক্ষক ফজলুর রহমানের নজিরবিহীন নিমর্মতার শিকার হয়েছে ওই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ১২ বছরের শিশু ছাত্র রিফাত হোসেন। শিক্ষকের বেদম প্রহারে ফলে শরীরে গুরুতর জখম নিয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রিফাত।

পরিবারের সদস্যরা জানায়, গত ২ এপ্রিল সোমবার হেফজ বিভাগের শ্রেণি শিক্ষক ফজলুর রহমান রিফাতকে আরবি ‘ফাঁ’ শব্দটি উচ্চারণ করতে বলেন। এসময় রিফাত তা সঠিক ভাবে উচ্চারণ করতে অক্ষম হয়। আর এ অপরাধে রিফাতকে বেত দিয়ে বেধড়ক প্রহার করেন তিনি। এতে রিফাত গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানান, ওই শিক্ষক এর আগেও বহুবার ছাত্রদেরকে মারপিট করলে এলাকায় কয়েক দফায় সালিশি বৈঠক হয়েছে। এসব ঘটনার পরও মাদ্রাসার প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম কোন ব্যবস্থা নেয়নি। তারা এ ঘটনায় জড়িত শিক্ষক ফজলুর রহমানের শাস্তি দাবি করেন।

আহত রিফাতের বাবা নুরুজ্জামান জানান, তার ছেলেকে যেভাবে পিটানো হয়েছে তা কোনভাবেই একজন শিক্ষকের কাজ হতে পারেনা। তিনি ফজলু মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযুক্ত শিক্ষক ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাঁদের কাজ শিক্ষার্থীদের শেখানো। পড়া না পাড়লে এক-আধটু শাসন করতেই হয়।

Reneta

এ বিষয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুজ্জামান জানান, চিকিৎসা দেয়ার পর ছেলেটি বর্তমানে আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT