চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটের জন্য হাহাকার

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৬:০৭ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেটের জন্য হাহাকার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে এখন দিশেহারা মুশফিক! উইকেটে শুরুর আর্দ্রতা কাজে লাগানো যায়নি, কাজে লাগানো যায়নি কোন বোলিং-সূত্রই। অর্ধদিনের খেলা পেরিয়ে গেছে, আয়েশে খেলে যাচ্ছেন সাউথ আফ্রিকার দুই উদ্বোধনীই।

পচেফস্ট্রমে কোনও উইকেট না হারিয়েই দেড়শ পেরিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মার্করাম সাবধানী শুরুর পর খোলস পাল্টে ফেলেছেন। দুজনেই ছুঁটছেন সেঞ্চুরির ম্যাজিক ফিগারের দিকে।

নয় বছর পর সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুটা তাই একেবারেই ভাল হল না বাংলাদেশের। প্রতিপক্ষকে চাপে ফেলার কোনও কৌশলই কাজে লাগেনি। মোস্তাফিজ-শফিউলরা নির্বিষ বোলিং করে গেলেন। মুশফিককে স্পিনারের দ্বারস্থ হতে হল ষষ্ঠ ওভারেই।

Banglabid

তাতে কিছুটা লড়াইয়ের আমেজ ফেরানো বোলিংয়ের দেখা মিলেছিল মিরাজের সৌজন্যে। ফ্লাইট, লেংথ বলের সঙ্গে বাড়তি বাউন্স আদায় করে নিচ্ছিলেন তরুণ অফস্পিনার। প্রোটিয়া ব্যাটসম্যানদের যা একটু পরীক্ষা নেয়ার সুযোগ মিলেছে তার কল্যাণেই।

একটা উইকেট তোলার সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাতে পারেননি ফিল্ডার মোস্তাফিজ। তাসকিনের লেংথ বলে ড্রাইভ করে পয়েন্টে বল ভাসিয়েছিলেন মার্করাম। অপ্রস্তুত মোস্তাফিজ বলের নিচেই যেতে পারেননি সময়মত। ২৮ রানে প্রাণ ফিরে পাওয়া অভিষিক্ত এগোচ্ছেন অভিষেক শতকের মাইলফলকের দিকে। ৩৬ রানে তাকে রানআউটে ছেঁটে ফেলার সুযোগটাও নিতে পারেনি সফরকারীরা। তাতে নাম তুলেছেন অভিষেকে ফিফটি তোলা প্রোটিয়া তালিকায়, মার্করামকে নিয়ে সংখ্যাটা এখন নবম।

বাংলাদেশের একাদশে তিন পেসার- শফিউল, মোস্তাফিজ এবং তাসকিন। সাকিব না থাকায় দারুণ কিছুর জন্য তাদের দিকেই তাকাতে হবে অধিনায়ককে। কিন্তু উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই নেই। মুশফিকের টস সিদ্ধান্তও এখন প্রশ্নবিদ্ধ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইন রাজ্যে জাতিসংঘের সফর বাতিল করেছে মিয়ানমার

পরবর্তী

কোন চিঠিতে কারো বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়নি: দুদক চেয়ারম্যান

পরবর্তী

কোন চিঠিতে কারো বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়নি: দুদক চেয়ারম্যান

বাংলাদেশ ব্রিজ নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৪৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ২৫টি সেতু

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT