চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘আঁখি ও তার বন্ধুরা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

গেল বছরের ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিলো কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। আসছে ঈদুল আজহায় ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র প্রযোজিত ও লাভেলো আইসক্রিম নিবেদিত ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই। ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে ছবিটি দেখানো হবে বলে জানিয়েছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।

জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’-এর পর এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোরশেদুল ইসলাম ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ও লাভেলো আইসক্রিমের নিবেদনে ‘আঁখি ও তার বন্ধুরা’ নির্মাণ করেছেন।

Banglabid

ছবিটি নিয়ে নির্মাতা মোরশেদুল ইসলাম জানান, একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে সাধারণ স্কুলে পড়তে এসে কীভাবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে তার প্রতিভার বিকাশ ঘটায় তা নিয়েই ‘আঁখি ও তার বন্ধুরা’ এর গল্প আবর্তিত হয়েছে।

শিশুতোষ এ চলচ্চিত্র নিয়ে আশাবাদী ছিলেন ছবির কলাকুশলীরাও। সেসময় সুবর্ণা মুস্তাফা জানিয়েছিলেন, আমি এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত কারণ বাচ্চাদের সাথে সময় সবসময় ভালো কাটে। মুহম্মদ জাফর ইকবালের আমি নিজে অনেক বড় ভক্ত। তাঁর লেখা উপন্যাস নিয়ে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।

মুহম্মদ জাফর ইকবালের ‘আমরা ক’জন’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিতে নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। সে একজন অন্ধ কিশোরীর ভূমিকায় অভিনয় করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখি ও তার বন্ধুরাজাফর ইকবালমোরশেদুল ইসলামলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রীর আত্মহত্যা

পরবর্তী

‘কৃষ ৪’-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় নাখোশ হৃত্বিক ভক্তরা

পরবর্তী

‘কৃষ ৪’-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় নাখোশ হৃত্বিক ভক্তরা

টেস্টে আব্বাস, ওয়ানডে-টি-টুয়েন্টিতে হাসান ও বাবর

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT