চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে মোবাইল কোর্ট, পুলিশকে জানান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ঈদযাত্রায় গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে নগরবাসীকে মোবাইল কোর্ট ও পুলিশকে জানানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার রাতে ডিএমপির ফেসবুক পেজে ‘জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘ঈদ যাত্রায় পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হয়’ দর্শকের এমন কমেন্টসের জবাবে তিনি বলেন, বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ডিএমপিসহ সরকারের বিভিন্ন সংস্থার মোবাইল কোর্ট রাখা হয়েছে। বাড়তি ভাড়া নিলে অথবা এসির ভাড়া নিয়ে নন এসিতে বসালে আপনারা তাদের কাছে অভিযোগ করুন। তারা ব্যবস্থা নেবেন। এছাড়া সব জায়গায় ‍পুলিশের ক্যাম্প রয়েছে। সেখানেও আপনারা অভিযোগ করতে পারেন।

Banglabid

‘ট্রাফিক পুলিশের গাড়ি রিকোজিশন’ প্রসঙ্গে কমিশনার বলেন, গত চার বছরে ডিএমপি কোনো গাড়ি রিকোজিশন করেনি। আগামীতে পুলিশ জনগনের গাড়ি রিকোজিশন করবে না। কারণ সরকার পুলিশের গাড়ি ভাড়ার জন্য পর্যাপ্ত টাকা দেয়।

ডিএমপি কমিশনার বলেন, ছেলে ধরাসহ যারা বিভিন্ন ধরণের গুজব ছড়ায় তারা স্বাধীনতা বিরোধী চক্র। স্বাধীনতার পর থেকেই স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী চক্র সক্রিয় ছিল। ঠিক তেমনই একটি চক্র বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে দেশকে অস্তিতিশীল করতে চায়। তবে পুলিশ তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে।

ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া, সাধারণ মানুষকে এ বিষয়েও সচেতন করতে পুলিশ কাজ করেছে বলেও জানান তিনি।

Reneta

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের মানুষের হয়রানি করে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটাকে আমি হয়রানি বলব না, এটি গণ-উপদ্রব। যেহেতু তারা সমাজের অবহেলিত মানুষ, সেহেতু বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে। তবে আইনের মানুষ হিসেবে আমি বলব, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, তারপরও আমাদের গোয়েন্দা সংস্থা, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ অন্যরা কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মিথ-ওয়েডের সেঞ্চুরিতে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

পরবর্তী

অবসরের কথা জানালেন ডিএমপি কমিশনার

পরবর্তী

অবসরের কথা জানালেন ডিএমপি কমিশনার

ডেঙ্গু-ঈদের পর বাড়ছে রোগী

হাসপাতালে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT