চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে পিটিয়ে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৫৯ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে টেকনাফে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ব্যবসায়ীরা।

টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার শামসুর রহমান নামের এক ব্যক্তির বাড়ী থেকে শনিবার রাত ১১টার দিকে হত্যার শিকার যুবকের লাশ উদ্ধার করেছে বলে জানান টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।

নিহত যুবক মোহাম্মদ হোসেন (২২) সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সোনা মিয়ার ছেলে।

ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের সদস্যরা টেকনাফের শহাপরীর দ্বীপ এলাকায় নাফ নদী থেকে কাঠের তৈরী ট্রলার থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।

‘ওই ইয়াবার মালিক জাকের হোসেন সেই অভিযানের সোর্স সন্দেহে ট্রলারের মাঝি হিসেবে কাজ করা মোহাম্মদ হোসেনকে ডেকে শামসুর আলমের বাড়ীতে নিয়ে গিয়ে ধরে মারধর করতে থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনের মৃতদেহ উদ্ধার করে।’

নিহতের পিতা সোনা মিয়া জানান, গত বৃহস্পতিবার ভোর রাতে শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া সংলগ্ন সাগরে কোস্টগার্ড সদস্যরা প্রতিদিনের ন্যায় টহল দিচ্ছিলেন। এসময় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহভাজন একটি ট্রলার দেখে কোস্টগার্ড সদস্যরা দূর থেকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা চালায়।

‘ওই ট্রলারটিকে ধাওয়া করলে পশ্চিমপাড়া ঘাট এলাকায় তা থামিয়ে ৩-৪ লোকজন দৌঁড়ে পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি করে কোস্টগার্ড সদস্যরা একটি ব্যাগের ভিতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছিল।’

পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ওই সময় ট্রলারটি জব্দ করা হলেও ট্রলারের মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রলারের মালিক হিসেবে জাকের হোসেন শনাক্ত হওয়ার পরই মাঝি মো. হোসেনকে হত্যার ঘটনা সংঘটিত হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ: ইয়াবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কোরআন পাঠ

পরবর্তী

ফেব্রুয়ারিতে তফসিল, মার্চে ইউপি নির্বাচন: ইসি

পরবর্তী

ফেব্রুয়ারিতে তফসিল, মার্চে ইউপি নির্বাচন: ইসি

যা হবে তা আইনের মাধ্যমেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT