চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহুদি সমাধিস্থলের জন্য মুসলিমদের অর্থ সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে বেড়ে চলা ইহুদি বিদ্বেষের মধ্যে সম্প্রতি দেশটিতে দুর্বৃত্তদের হাতে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন ইহুদি সমাধিস্থলের জন্য ৫৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৪ লাখ টাকা) সংগ্রহ করেছে মুসলিমরা।

‘এমপাওয়ার চেঞ্জ’ এবং ‘সেলিব্রেট মার্সি’ নামের দুটি মুসলিম সংগঠন মিলে এই অর্থ তুলেছে। প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল ২০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত তা প্রায় তিনগুণ হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসৌরি অঙ্গরাজ্যে ১২৩ বছরের পুরনো ইহুদি সমাধিক্ষেত্র চেসেড শেল এমেথ সিমেট্রির শতাধিক সমাধি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছে স্থানীয় মুসলিমরা।

এর আগে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় ১১টি মার্কিন ইহুদি সম্প্রদায়কে। সেসব হুমকি পরে ভুয়া প্রমাণিত হলেও প্রাচীন ওই ইহুদি সমাধিটি কারা ধ্বংস করেছে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ।

ক্ষতিগ্রস্ত ওই সামধির অর্থ সংগ্রহে একটি ওয়েবসাইটও খুলেছে স্থানীয় মুসলিমরা। এতে বলা হয়েছে, ‘এ ধরনের নির্বুদ্ধিতামূলক কাজ আমাদের প্রচণ্ডভাবে দুঃখিত করেছে। আমরা ঐক্যের বার্তা, সহিষ্ণুতা এবং মদিনা সনদে বর্ণিত পারস্পারিক সংরক্ষণের বিধান অনুসরণ করেছি।’

অর্থ সংগ্রহের কাজে নিযুক্ত কর্মীরা জানিয়েছেন, মার্কিন মুসলিমরা ওই ইহুদি স্থাপনা ধ্বংসের নিন্দা জানায় এবং বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ওই সামধিটি মেরামতের পর যে অর্থ বেঁচে থাকবে তা ইহুদিদের অন্য কাজে লাগানো হবে বলেও জানান তারা।

ট্যাগ: ইহুদি-মুসলিম সম্পর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদের খানের গ্রামের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার

পরবর্তী

গুগল ডুডলে নেচে বেড়াচ্ছে পৃথিবী-চাঁদ আর নতুন গ্রহরা

পরবর্তী

গুগল ডুডলে নেচে বেড়াচ্ছে পৃথিবী-চাঁদ আর নতুন গ্রহরা

কবরী

লেখক কবরী

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT