চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যবেক্ষকের দায়িত্ব নিতে চায় টিভি চ্যানেলগুলো

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
২:৩৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
টিভি চ্যানেলগুলোর দায়িত্ব নেওয়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে চায় বেসরকারি টিভি চ্যানেলগুলো। প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা নিয়ে না যেতে পারলেও যাতে মোবাইল ফোন নিয়ে যেতে পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার জে্যষ্ঠ সাংবাদিকরা।

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইলেকট্রনিক মিডিয়ার জে্যষ্ঠ সাংবাদিকরা এমন প্রস্তাব দেয় বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সংলাপ শেষে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফ্রিংয়ে ইসি সচিব বলেন, নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। তাই আগামী নির্বাচনে টিভি চ্যানেলগুলো সে দায়িত্ব পালন করতে চায়। এজন্য প্রতিটি ভোট কেন্দ্র যাওয়ার অনুমতি চেয়েছে তারা।

Banglabid

আগের দিনের ধারাবাহিকতায় এদিন সকালে আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়।

সংলাপে টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইসির জনসংযোগ শাখার দেওয়া তালিকা অনুযায়ী দ্বিতীয় দিনের আমন্ত্রিত হিসেবে ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, এনটিভি প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, এটিএন বাংলা হেড অব নিউজ জ ই মামুন, এটিএন নিউজ হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আই পরিচালক শাইখ সিরাজ, আরটিভি সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভি হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশন হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেনডেন্ট টিভি নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দীন, মাছরাঙা টিভি প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, গাজী টিভি হেড অব নিউজ মেজবাহ আহমেদ, একাত্তর টিভি প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এডিটর ইনপুট তালাত মামুন।

Reneta

আমন্ত্রিতদের মধ্যে আরও ছিলেন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভি প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, চ্যানেল নাইন হেড অব নিউজ আমিনুর রশীদ, ভয়েস অব আমেরিকা বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, বৈশাখী টিভি’র অশোক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর এর হাসনাইন খুরশিদ, ডিবিসি’র মনজুরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন উর রশিদ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ।

এছাড়াও মাই টিভি, এশিয়ান টিভি, দীপ্ত টিভি, এসএ টিভি, মোহনা টিভি, রেড়িও টুডের বার্তা প্রধানও তালিকায় ছিলেন।

এর আগে বুধবার সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। সেখানে সংবাদপত্রের প্রতিনিধিদের কাছ থেকে নির্বাচনের ক্ষেত্রে সেনা মোতায়েন ও ‘না’ ভোট প্রশ্নে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসির সংলাপজাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দিল সৌদি আরব

পরবর্তী

আজ কোথাও কি বাজছে তার নাম?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজ কোথাও কি বাজছে তার নাম?

যুবক ব্যক্তি গাছের পাশে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে চ্যালেঞ্জ জানালেন টেলিগ্রাম সিও

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT