চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি’র জন্য ‘বন্ধুপ্রতিম’ সরকার চায় বাংলাদেশ কল্যাণ পার্টি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:৫৫ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
ইসি সচিবের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, গণমাধ্যমের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ, নির্দলীয় কিংবা অন্তবর্তীকালীন যেকোনো নামে নির্বাচন কমিশনের প্রতি ‘বন্ধুপ্রতিম’ সরকার চায় বাংলাদেশ কল্যাণ পার্টি। শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় সব দলের সমান সুযোগ নিশ্চিতের জন্য নির্বাচনের কমপক্ষে ১৫ দিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এসব প্রস্তাব দেয়া হয়। সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই সংলাপ চলে দুপুর দেড়টা পর্যন্ত। সংলাপ শেষে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আলোচনার সার-সংক্ষেপ তুলে ধরেন।

নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তাবনার কথা থাকলেও ১৬-১৭ দিন আগে দলের মহাসচিব আমিনুর রহমান ‘অপহরণ’ হয়েছেন, এমন অভিযোগের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান দলটির চেয়ারম্যান।

Banglabid

এই বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে দলটি কোনো সুনির্দিষ্ট রূপরেখা ইসিকে দেয়নি জানিয়ে দলীয় প্রধান বলেন,‘ যেই নামেই ডাকা হোক না কেনো, দরকার একটি অরাজনৈতিক মনোভাবাপন্ন নিদর্লীয়-নিরপেক্ষ সরকার। এর জন্য প্রয়োজনে বিদ্যমান কাঠামো সমঝোতার মাধ্যমে পরিবর্তন-সংশোধন করা যেতে পারে। আমরা এর পক্ষে আমাদের যুক্তিগুলো তুলে ধরেছি কোনো বিস্তারিত রূপরেখা দেইনি।’

১৯৭০ থেকে ১৯৯৬ সালের জুন পর্যন্ত নির্বাচনগুলোতে সেনা মোতায়েনে জড়িত ছিলেন জানিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা আগামী নির্বাচনেও সেনা মোতায়েন চান।

সংবাদ সম্মেলনে বক্তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
দেশের অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীর ভূমিকার প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি বলেন,“ ওনারা পলিটিসাইজড (রাজনীতিকীকরণ) হয়ে গেছেন বলে মানুষ মনে করে। ওনারা কি জনগণের সামনে আবারও আস্থা ফিরিয়ে আনতে পারবেন? সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে পারবে বলে আমরা বিশ্বাস করি।”

Reneta

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নির্বাচন কমিশন গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে আসে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিনিধিদল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আগে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন সংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের জন্য ভারতের ৫৩মেট্রিক টন ত্রাণ হস্তান্তর

পরবর্তী

ভালভার্দের যেসব সিদ্ধান্তে আগুন ঝরাচ্ছে বার্সা

পরবর্তী
বার্সেলোনার কোচ ও তারকা ফুটবলার মাঠে, ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালভার্দের যেসব সিদ্ধান্তে আগুন ঝরাচ্ছে বার্সা

সুজানা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, সুন্দর পোশাক পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই বিয়ে নয়: সুজানা

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT