চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের জন্য আকাশসীমা খুলে দিলো সৌদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-আকাশসীমা-ইসরায়েল

ইসরায়েলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য প্রথমবারের মতো আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব। ভারতের নয়াদিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার যাত্রাপথের উদ্বোধনের পর সেই ফ্লাইট উপলক্ষে প্রথম এই অনুমোদন দেয়া হয়।

ফ্লাইট ১৩৯-এর উড়োজাহাজটি সাড়ে সাত ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গ্রিনিচ মান সময় বুধবার বিকেল পৌনে ৫টায় সৌদি আকাশসীমায় প্রবেশ করে। এরপর প্রায় তিন ঘণ্টা ৪০ হাজার ফুট উচ্চতায় থেকে দেশটির ওপর উড়ে অবশেষে বের হয়ে যায়।

Banglabid

মনিটরিং অ্যাপ ফ্লাইটরাডার-এর দেয়া তথ্য অনুসারে, উড়োজাহাজটি রাজধানী রিয়াদের ৩৭ মাইলের মধ্যে চলে গিয়েছিল।

এই ঘটনা ইসরায়েল ইস্যুতে রিয়াদের কূটনীতিতে বিরাট এক পরিবর্তন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

ইসরায়েল বলছে, এই পরিবর্তনটি এসেছে আরব অঞ্চলে ইরানের প্রভাব বিষয়ে দুই দেশের সমমনা চিন্তাধারার কারণে।

Reneta

ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, টানা দুই বছরের ভীষণ কঠিন সব পদক্ষেপ ও কাজের ফল হিসেবে এই বিশেষ দিনটি এসেছে। ঘুরে না গিয়ে সৌদি আকাশসীমা ব্যবহার করে ভারত-ইসরায়েল যাত্রাপথ নির্ধারিত হলে যাত্রার সময় দু’ঘণ্টার মতো কমে আসে। এর ফলে এই রুটের টিকেট ভাড়াও কমে আসবে বলে জানান তিনি।

এয়ার ইন্ডিয়া ছাড়া আরও কোনো বিদেশি এয়ারলাইনের সঙ্গে এই যাত্রাপথে চলাচলের সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে লেভিন জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ ফিলিপিন্সের একটি এয়ারলাইন কোম্পানির সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে।

ইসলাম ধর্মের জন্মস্থান হিসেবে খ্যাত সৌদি আরব ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না।

রিয়াদ কর্তৃপক্ষ এখনো এয়ার ইন্ডিয়াকে সৌদির আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আবার প্রথমবারের মতো ভারতীয় ফ্লাইটকে ইসরায়েল যেতে দেয়ার মধ্য দিয়ে সৌদি আকাশসীমা হয়ে ইসরায়েলে যাওয়া-আসার ওপর ৭০ বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি হলেও ইসরায়েলি এয়ারলাইনগুলোও এই সুবিধা পাবে কিনা তা জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েললিড নিউজসৌদি আরব
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শীতলক্ষ্যায় নৌকা ডুবি, নিখোঁজ ৫

পরবর্তী

শুক্রবারের প্রীতি ম্যাচের ফলাফল

পরবর্তী

শুক্রবারের প্রীতি ম্যাচের ফলাফল

ফ্রান্স-সুপার মার্কেটে হামলা-বীর পুলিশ কর্মকর্তা

ফ্রান্সে হামলা: সাহসী পুলিশ কর্মকর্তা হেরে গেলেন মৃত্যুর কাছে

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT