চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বসতি: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাতিসংঘ-রেডক্রসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল-পশ্চিম তীরে অবৈধ স্থাপনা-প্রত্যাখ্যান

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈধতার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি।

সংস্থা দুটি বলেছে, আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন এখনো অবৈধ। বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা থেকেও বলা হয়েছে, জেনেভা চুক্তি ভঙ্গ করে দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

সোমবার ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘অসামঞ্জস্যপূর্ণ নয়’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র।

এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আরও বলেন, পশ্চিম তীর কার, এ নিয়ে আলোচনা করা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বিষয়।

দেশটির নতুন এই ঘোষণা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে অন্যান্য দেশগুলোকেও একই অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র ও দেশটির পক্ষে প্রধান আলোচনাকারী সায়েব ইরাকাত বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী। এটি বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি। এর ফলে আন্তর্জাতিক আইনের বদলে ‘জঙ্গলের আইন’ প্রতিষ্ঠার ঝুঁকি দেখা দিয়েছে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে পশ্চিম তীর এলাকা দখল করে ইসরায়েল বসতি স্থাপন করছে। দিন দিন এই বসতি বড় হচ্ছে। এ নিয়ে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের।

২০০৪ সালে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত ঘোষণা দিয়েছিলেন, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের দখল হওয়া ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ট্যাগ: ইসরায়েলইসরায়েল-ফিলিস্তিনজাতিসংঘপশ্চিম তীররেডক্রস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার বাইরে চলছে না গণপরিবহন, পণ্য পরিবহনেও একই চিত্র

পরবর্তী

পচেত্তিনো বরখাস্ত

পরবর্তী

পচেত্তিনো বরখাস্ত

ইডেন গার্ডেন্সে টাইগারদের অনুশীলন শুরু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT