চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A
ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলার প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরান তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে প্রস্তুত করেছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে বিমান হামলা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমার হুমকির পরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে সিএনএনসহ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে হামলার জন্য ইরান উল্লেখযোগ্য সংখ্যক অ্যাটাক ড্রোনও প্রস্তুত করেছে। ইরান গত এক সপ্তাহ ধরে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত করেছে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে মার্কিন নিউজ চ্যানেল সিবিএস জানায়, দামেস্কে নিজের কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে।

Banglabid

তেহরান অন্তত ১০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করবে বলেও জানায় সিবিএস। ওই মার্কিন কর্মকর্তারা বলেন, ইরানের পক্ষ থেকে এত বড় হামলা প্রতিহত করা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হবে।

ফ্রান্স, ভারত, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনসহ বিশ্বের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল সফর করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার জের ধরে ইরান ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে যখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা চলছে তখন এ সতর্কতা জারি করা হলো।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ খবরে জানিয়েছিল, ইরান আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাবে। দৈনিকটি দাবি করে, ইরানের উচ্চ পর্যায়ে ইসরায়েলে হামলা চালানো নিয়ে আলোচনা চলছে কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

Reneta

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দু’জন পদস্থ কর্মকর্তাসহ মোট ১৩ জন নিহত হন। ইরান তাৎক্ষণিকভাবে ওই হামলার প্রতিশোধ নেয়া হুমকি দেয়।

সর্বশেষ গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রইসরায়েলে হামলাড্রোন হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক

পরবর্তী

সৌদিতে মৃত্যুদণ্ড থেকে ভারতীয়কে বাঁচাতে ৪৫ কোটি ‘ব্লাড মানি’ সংগ্রহ

পরবর্তী
সৌদি আরবে বন্দি ভারতীয় ব্যক্তি, জেল খাঁচার মধ্যে, পাশে সৌদি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে মৃত্যুদণ্ড থেকে ভারতীয়কে বাঁচাতে ৪৫ কোটি 'ব্লাড মানি' সংগ্রহ

টাঙ্গাইলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে ২ বন্ধু নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT