চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে সরকার বিরোধি বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন শহরে সরকারের বিরুদ্ধে  দুই দিনের বিরল বিক্ষোভের পর শনিবার সরকারের সমর্থকরাও রাজপথে নেমে এসেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইন্টারনেট সেবা বন্ধের পাশাপাশি আনভেরিফাইড ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যত কার্যকলাপ সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সংস্থা থেকে বলা হয়েছে, সকল ধরনের গুজব এড়াতে ভ্রমণের বিধিনিষেধ ও নিকটবর্তী মিডিয়া ব্লাক আউট করা হয়েছে। জনগণকে যেকোন ধরনের ‘বেআইনি সমাবেশ’ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আর সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ায় বিক্ষোভের তৃতীয় দিন মধ্যরাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সরকার বিরোধি বিক্ষোভকারীদের ধরপাকড়ের ঘটনায় ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন: বিশ্ব কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রক্ষণশীল মেহের নিউজ এজেন্সি থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কেন্দ্রীয় তেহরানের একটা টাউন হল আক্রমণ করে, এবং ইরানের পতাকা পুড়িয়ে ফেলে।

বিক্ষোভ শুরু বৃহস্পতিবার, উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে। কে বা কারা বিক্ষোভের সূত্রপাত করেছে, তা স্পষ্ট নয়। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরির ধারণা, দেশটির কট্টরপন্থী ও অতিরক্ষণশীল বিরোধীরা সম্ভবত প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে এই বিক্ষোভের উদ্যোগ নিয়েছিল, কিন্তু একপর্যায়ে তারা বিক্ষোভকারীদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মাশহাদ শহরে বহু লোক রাস্তায় নেমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে এবং হাসান রুহানির বিরুদ্ধে স্লোগান দেয়। সেখান থেকে বৃহস্পতিবার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী তেহরান এবং কেরমানশাহ, ইস্পাহান, কোম, কাজভিন, হামেদান, রাসত শহরে। কেরমানশাহে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করে।

ট্যাগ: ইন্টারনেট বন্ধইরান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের মানুষের বুকে এতো ভালোবাসা: চৌরাসিয়া

পরবর্তী

ছিপছিপে শরীর মানেই সুস্থ নয়

পরবর্তী
ছিপছিপে শরীর

ছিপছিপে শরীর মানেই সুস্থ নয়

প্রধানমন্ত্রী জাতির জনকের নির্দেশে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনকের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT