চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির জনকের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
অন্যান্য
A A
প্রধানমন্ত্রী জাতির জনকের নির্দেশে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনকের নির্দেশ মেনে বিমান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিমান বাহিনীর আধুনিকায়নে বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপগুলো আরেকবার স্মরণ করিয়ে  দেন তিনি।

বঙ্গবন্ধুর গ্রহণ করা পদক্ষেপের ধারাবাহিকতায় বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা বাংলাদেশকে অবহেলার চোখে দেখতো তারা এখন সম্মানের চোখে দেখে।

বক্তব্যে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নবীনদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোন প্রয়োজনে বিশেষ ভূমিকা রাখতে বিমান বাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে।

রোববার সকালে যশোরে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিমান বাহিনীতে এখন যুক্ত হচ্ছে নতুন নতুন প্লেন, যুক্ত হচ্ছে ক্ষেপনাস্ত্র। স্বাধীনতা পদকও পেয়েছে বিমান বাহিনী। আরো আধুনিক হয়ে উঠছে এই বাহিনী। আধুনিকায়নের পাশাপাশি বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান ঘাটি স্থাপন প্রক্রিয়াধীন আছে ।

যশোর বিমান বাহিনী একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার ও একাডেমীর কমান্ড্যান্ট। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Reneta

৭৪তম বাফা কোর্সের ৬৮ জন ফ্লাইট ক্যাডেট এবং ডিরেক্ট এন্ট্রি ২০১৭ কোর্সের ১১ জনসহ মোট ৭৯ জন ক্যাডেট কমিশন লাভ করলেন। এদের মধ্যে রয়েছেন ১৩ জন নারী ক্যাডেট। সনদপত্র, ফ্লাইং ব্যাজ প্রদান করেন প্রধানমন্ত্রী । সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ায় ১ নং স্কোয়াড্রনকে একাডেমীর পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী ।

চৌকস কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট মির্জা মো: জুবায়ের হোসেনকে সোর্ড অফ অর্নার ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী। কমান্ড্যান্টেস ট্রফি লাভ করেন শাহরিয়ার তানজিম। বিমান বাহিনী প্রধান ট্রফি প্রদান করা হয় ক্যাডেট এফ এম শহীদুল ইসলামকে।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন ধরণের বিমানের ফ্লাইপাষ্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী।

বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটিই হবে তার প্রথম জনসভা। যশোরে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে সাজ সাজ রব পড়েছে জেলা শহরে। শহরের অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিমান বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT