চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকের জন্য সাদ্দামই ঠিক ছিলেন, সাবেক সিআইএ অফিসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

“তোমরা ব্যর্থ হবে। তোমরা দেখতে পাবে ইরাক শাসন সহজ নয়। তোমরা ব্যর্থ হবে কারণ তোমরা এর ভাষা জানো না, ইতিহাস জানো না এবং আরব মানসিকতাও তোমরা বোঝোনা।” জিজ্ঞাসাবাদে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের এমন ভবিষ্যদ্বাণী এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। একদিকে জাতিগত সংঘাতের পরিব্যাপ্তি এবং ভয়ঙ্কর জোঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) উত্থান যেনো সাদ্দামের হুঁশিয়ারির কর্কশ প্রমাণ।

২০০৩ সালের ডিসেম্বরে স্বৈরশাসক সাদ্দামকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) অফিসার জন নিক্সন। সেই প্রশ্নোত্তর এবং হামলার ফলশ্রুতি নিয়ে বিস্তৃত আলোচনা সংক্রান্ত তার একটি বই প্রকাশিত হবে এই মাসেই। সেই বইয়ের কিছু অংশ টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত হয়, যেখানে বিপুল প্রাণসংহারি এই ভুলকে স্বীকার করে নেন সাবেক এই সিআইএ অফিসার।

সাদ্দামের বক্তব্য সমর্থন করে নিক্সন বলেন, সুন্নি চরমপন্থা ও শিয়াপ্রধান ‘শত্রু’ ইরানকে পাশে রেখে, ইরাকের মতো বহুজাতিগত একটি রাষ্ট্রকে শাসনের জন্য তার (সাদ্দাম) মতো নির্মম লৌহমানবই প্রয়োজন।

Banglabid

তবে সিআইএ’র এই অফিসারই প্রথম নয়, এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরাক হামলাকে ভুল বলে স্বীকার করেছিলেন। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় জ্বালানি দিয়েছে মূলত এই ইরাক যুদ্ধ।

সাদ্দামের নির্মমতাও ইতিবাচক দৃষ্টিতে ধরা পড়েছে নিক্সনের চোখে। তিনি বলেন, “সাদ্দামের নেতৃত্বের ধরণ এবং বর্বরতায় ঝোঁক তার শাসনামলের অনেক দোষের একটি, কিন্তু ক্ষমতার প্রতি হুমকি মনে করলে তিনি নির্মম হতেই পারেন। জন অসন্তোষে ভর করে তার সরকার উচ্ছেদ করা যেমন সম্ভব ছিলো না, তেমনই (সাম্প্রতিক) আইএসের মতো দলের এতটা সাফল্যও ছিলো অসম্ভব, যেমনটা তারা ভোগ করছে শিয়া নেতৃত্বাধীন বাগদাদ সরকারের অধীনে।”

নিক্সন বলেন, “সাদ্দামকে সম্পূর্ণ অপছন্দনীয় হিসেবে দেখলেও তিনি ইরাককে যেভাবে চালিয়েছেন সেজন্য অনিচ্ছা সত্যেও তার প্রতি সম্মানবোধ করেছি। তিনি (সাদ্দাম) আমাকে বলেছিলেন, তার আগে সেখানে শুধুই দ্বন্দ্ব-সংঘাত ছিলো। আমি (সাদ্দাম) এসব মিটিয়েছি এবং তাদের মধ্যে ঐক্যমত এনেছি।”

Reneta

স্বৈরশাসন ব্যতীত দেশটি জঙ্গিবাদের আঁতুড়ঘর হয়ে উঠতো- নিক্সনের এমন সরল অভিমতের সাথে একমত হতে পারেননি অনেক আরব বিশ্লেষক। তাদের মতে, এমন অভিমত স্বৈরশাসনকে উৎসাহিত করে। এছাড়াও একনায়কের কঠোর নীতির সাথে চরমপন্থার উত্থান ও জাতিগত বিবাদের সরাসরি সম্পর্কও দেখেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাদ্দাম হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিসবেন টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

পরবর্তী

চেন্নাই টেস্টে ৪শ’১৭ রানে পিছিয়ে ভারত

পরবর্তী

চেন্নাই টেস্টে ৪শ’১৭ রানে পিছিয়ে ভারত

আইন না থাকায় নির্বাচন কমিশন নিরপেক্ষ হচ্ছে না: এরশাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT