চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৪শ’ ১৭ রানে পিছিয়ে রয়েছে ভারত।
প্রথম দিনের সংগ্রহ ৪ উইকেটে ২শ’ ৮৪ রান নিয়ে মাঠে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ইংলিশরা।
সাজঘরে ফিরে যান স্টোকস এবং বাটলার। আগের দিন পঞ্চম টেস্ট সেঞ্চুরি করা মঈন আলী ১শ’ ৪৬ রানে সাজঘরে ফেরেন।
ইংলিশদের অষ্টম উইকেট জুটিতে আসে ১শ’ ৮ রান। লিয়ামের অপরাজিত ৬৬ এবং আদিল রশিদের ৬০ রানের ওপর ভর করে ৪শ’ ৭৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
জবাবে কোন উইকেট না হারিয়ে ৬০ রান করে দিন শেষ করেছে ভারত। লোকেশ রাহুল ৩০ এবং পার্থিব পাটেল ২৮ রানে অপরাজিত আছেন।







