চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকের কারাগারে গণকবরের সন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

ইরাকের মসুল শহরের কাছে বাদাউশ কারাগারে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৫০০ লোকের দেহাবশেষ রয়েছে বলে ইরাকি বাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি ।

ইরাকি বাহিনী সপ্তাহের শুরুর দিকে মসুলের বাদাউশ কারাগারটি দখলে নেওয়ার পর বিষয়টি জানতে পারে।

শিয়া নেতৃত্বাধীন হাশদ আল- শাবির প্যারামিলিটারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহৎ এই গণকবরে প্রায় ৫০০ বেসামরিক বন্দীদের দেহাবশেষ রয়েছে, মসুল দখলের পর আইএস এর বাহিনী কারাগারটির নিয়ন্ত্রন নিয়ে এই বেসামরিক বন্দীদের হত্যা করে।

আরো বলা হয়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা ২০১৪ সালে মসুল দখলের সময় এসব বেসামরিক বন্দীদের হত্যা করেছিল।সেসময় আইএস প্রায় ৬০০ নাগরিককে হত্যা করে যার বেশির ভাগই ছিল শিয়া মুসলিম ।

মসুল শহর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী বাদাউশ কারাগার থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা হিউম্যান রাইট ওয়াচকে জানান, ২০১৪ সালে বাদাউশ কারাগার দখলের পর আইএস জঙ্গিরা ১৫০০ বন্দিকে হাত-পা বেঁধে লরিতে করে মরুভূমির বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যায়।

তবে হিউম্যান রাইট ওয়াচ ২০১৪ সালে তাদের এক রিপোর্টে বলেছিল, আইএস এর বন্দুকধারীরা সে সময় শত শত পুরুষ নাগরিককে হত্যা করেছিল।

হিউম্যান রাইট ওয়াচ তাদের রিপোর্টে আরো বলেন , আইএস বন্দুকধারীরা সুন্নী ও খ্রিষ্ট্রানদের থেকে শিয়াদের আলাদা করে এবং তাদের পাহাড়ের উপর নিয়ে খাদের কিনারায়  ভাঁজ হয়ে বসতে বাধ্য করে, তারপর রাইফেল দিয়ে তাদের মাথা বরাবর গুলি করে হত্যা করে্তর। ভবে বেঁচে থাকার জন্য কেউ কেউ মৃতের মতো ভান করতো বা লাশের সারির উপর মৃতের মতো পড়ে থাকতো।

ইরাকি সেনাবাহিনীর ৯ম আর্মড ডিভিশন এবং বেসামরিক বাহিনী গত বুধবার মসুলের উত্তর-পশ্চিমে অবস্থিত বাদাউশ কারাগারটি পুর্নদখল করে। তবে আইএস বা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়েছে কিনা ইরাকি বাহিনী সে বিষয়ে কিছু বলেনি।

ইরাক সরকার গত অক্টোবরে মসুল পুর্নদখলের জন্য অভিযান শুরু করে এবং জানুয়ারিতে এসে শহরটির পূর্ব দিকের স্বাধীনতা ঘোষণা করে। পশ্চিম মসুলের পুরনো অংশে পর্যায়ক্রমে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনারা।

 

ট্যাগ: ইরাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরোধীদলের কারণে সংসদ এখন অনেক প্রাণবন্ত: প্রধানমন্ত্রী

পরবর্তী

হোয়াইট হাউজ চত্বর থেকে অনুপ্রবেশকারী গ্রেপ্তার

পরবর্তী

হোয়াইট হাউজ চত্বর থেকে অনুপ্রবেশকারী গ্রেপ্তার

শেখ হাসিনার প্রতি এক শহীদ সন্তানের কৃতজ্ঞতা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT