চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জিং কাপ নিয়ে আফিফ-সাইফের ভাবনা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:১৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
সাইফ ও আফিফ

সাইফ ও আফিফ

সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব, সম্ভাবনাময় দুই ক্রিকেটারের নাম। সাইফ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, আফিফ সহ-অধিনায়ক। দুই তরুণ দেশকে প্রতিনিধিত্ব করার আরেকটি সুযোগ পাচ্ছেন ঘরের মাঠে বসতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপে। বিসিএলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের প্রাথমিক স্কোয়াডে।

বিসিএল অভিষেকেই আফিফ করেছেন সেঞ্চুরি। এক ম্যাচ পর সেঞ্চুরি হাঁকিয়েছেন আরেকটি। তিন ম্যাচে দুই সেঞ্চুরি নিয়ে শেষ করেছেন এবারের মৌসুম। বিসিএলের আগে এনসিএল খেলতে নেমেই সেঞ্চুরি পান সাইফ। পরের ম্যাচে করেন ডাবল সেঞ্চুরি। আর বিসিএলে পেয়েছেন তিন ফিফটি। রানের মধ্যে থাকা এই দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে ইমার্জিং কাপে স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তারা নিজেরাও স্বপ্ন দেখছেন দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখার।

সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সাইফ হাসান বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের পর এটাও দেশকে প্রতিনিধিত্ব করার বড় একটা মঞ্চ। এখানে যদি ভালো করতে পারি, টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। এই ভাবনা নিয়েই কাজ করছি। অনুশীলন করছি। সবাই খুব মনোযোগ দিচ্ছে। আশা করি টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স ভালো হবে।’

Banglabid

সাইফ মনে করছেন আসন্ন ইমার্জিং কাপ ও ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করতে পারলে জাতীয় দলের দিকে আগানোর পথ রচিত হতে পারে, ‘ভালো করলে অবশ্যই সুযোগ আসতে পারে। এই খেলাটার পরপরই প্রিমিয়ার লিগ আছে, দুই জায়গাতেই যদি ভালো হয়, ধারাবাহিকতা ধরে রাখতে পারি তবে ন্যাশনাল টিমের জন্য খুব হেল্প হবে। সামনে ওয়ানডে ক্রিকেট, খুব বেশি সময় নেই। যত তাড়াতাড়ি মানিয়ে নেয়া যায় সেটা নিয়ে কাজ করছি।’

আফিফের ভাবনাও প্রায় একই, ‘টেস্ট ম্যাচ থেকে হঠাৎ করে ওয়ানডে ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। অনুশীলনটা ওভাবেই করছি। যাতে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারি। ইমার্জিং কাপে যদি সুযোগ পাই তাহলে আশা করি ভালো কিছুই করতে পারবো। সামনে আমাদের প্রস্তুতি ম্যাচ আছে। চেষ্টা করবো ভালো করার। যদি মূল দলে সুযোগ পাই, তাহলে সেখানেও ভালো করার চেষ্টা থাকবে।’

২২ ক্রিকেটারকে নিয়ে শনিবার থেকে মিরপুরে চলছে ইমার্জিং কাপের প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিক দল নিয়ে আফিফ বলেন, ‘অনুশীলন ক্যাম্পে যারা আছে সবাই বেষ্ট পারফর্মার। বিসিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা এখানে এসেছে। কেউ কারও চেয়ে কম না। জাতীয় দলেরও চারজন থাকবে। সবমিলিয়ে আমাদের দল যথেষ্ট ভালো হয়েছে।’

Reneta

আগামী ২৭ মার্চ শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। খেলবে আট দেশ। প্রথম দিনেই মাঠে নামবে অংশগ্রহণকারী সবগুলো দল। টুর্নামেন্টের প্রথম দিনে চার ভেন্যুতে গড়াবে চারটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে।

পঞ্চাশ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের চারজন করে ক্রিকেটার রাখতে পারবে। বাকি চার দেশের জাতীয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফ হোসেন ধ্রুবসাইফ হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গার্ডার ধস

পরবর্তী

ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে এজলাসে আনা যাবে না: হাইকোর্ট

পরবর্তী

ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে এজলাসে আনা যাবে না: হাইকোর্ট

গার্ডার আসলে কী? কেন পড়ে গেলো ফ্লাইওভারের গার্ডার?

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT