চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খান হতে চান না মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ছেড়ে প্রথমে রাজনীতিতে, পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান। ১৯৯২ সালে দেশটিকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের মতো রাজনীতিতে পা রেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ক্রিকেটের বাইরে দুজনের ভবিষ্যৎ যাত্রা একইমুখি হলেও কখনোই ইমরান খানের মতো উচ্চাশা মনে লালন করেন না বলে জানিয়েন মাশরাফী। বিদেশি একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সুযোগ পেলে খেলাধুলা ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই তার ইচ্ছা।

‘সত্যি বলতে ইমরান খান যে পর্যায়ে চলে গেছেন, চাইলেও খুব কম মানুষের পক্ষেই সে পর্যায়ে পৌঁছানো সম্ভব। আমার ইচ্ছা খেলাধুলার জন্য কিছু করা। একজন খেলোয়াড় হিসেবে আমার সামর্থ্য সীমিত। আমি আমার এলাকায় সম্ভব হলে ভাল কিছু করতে চাই।’

Banglabid

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফী। খেলোয়াড়ি জীবনের ইতি ঘটেনি, মাশরাফীর ‘নড়াইল ফাউন্ডেশন’ এখনই আলোচনায়। নিজ এলাকায় হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ও কৃষকদের মাঝে উচ্চ-ফলনশীল ধানের বীজ দেয়াসহ খেলাধুলার উন্নয়নে কাজ করে সুনাম কুড়িয়ে চলেছে সংগঠনটি। মাশরাফী ক্রীড়া ও জনকল্যাণমূলক তেমন কাজই চালিয়ে যেতে চান।

মাশরাফীর নির্বাচনে অংশ নেয়ার খবর মেনে নিতে পারেননি অনেক ভক্তই। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর ভালোবাসার মাশরাফী কেনো একটি নির্দিষ্ট দলের প্রতিনিধি হবেন? এমন প্রশ্নও তেড়ে আসছে তার দিকে। শ্রদ্ধার আসনে থাকতেই অনেকের কাছে এখন সমালোচনার পাত্রও তিনি।

মাশরাফী বরাবরের মতই জানিয়েছেন এসব প্রশ্নে মোটেও বিব্রত নন তিনি। সরে আসবেন না রাজনীতির ময়দান থেকেও, ‘আমি আমার অবস্থান থেকে বলতে চাই, যারা রাজনীতিতে অন্য দল করেন কিংবা ভিন্ন মতে বিশ্বাসী, তাদের প্রতি আমার মোটেও অশ্রদ্ধা নেই। যদিও আমি আমার দলকে হৃদয় দিয়ে সমর্থন করি, তারপরও বলবো অন্যদের প্রতি আমার ১০০ ভাগ শ্রদ্ধা আছে।’

Reneta

‘এটা এই কারণেই বলছি যে, আমি বিশ্বাস করি যে যা দল সমর্থন করে তার সেই সমর্থন করার অধিকারটা আছে। সত্যি বলছি, আমি আমার বিরোধী দলকে শ্রদ্ধা করি।’

একজন রাজনীতিবিদের কেমন যোগ্যতা থাকা উচিত সে বিষয়েও কথা বলেছেন মাশরাফী, ‘রাজনীতিবিদদের অবশ্যই যোগ্যতাসম্পন্ন এবং মানবতাবোধ সম্পন্ন হতে হবে। আমি বলছি না যে আমি ইতিমধ্যেই এমনটা হয়ে গেছি। নতুন প্রজন্ম খুব গভীরভাবে সামজিক অবক্ষয় দেখছে। আমার মনে হয় তাদেরও রাজনীতিতে আসা উচিত।’

ডেইলি মেইল অবলম্বনে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬

হার্ডড্রাইভ নয়, আলো হতে যাচ্ছে ডেটা রাখার নতুন ঠিকানা

আগস্ট ১৭, ২০২৬

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT