চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের জয়ে উপমহাদেশে নতুন করে জঙ্গিবসন্তের শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৪ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

পাকিস্তানের জাতীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি ঘোলাটে মনে হলেও বলা যেতে পারে যে পাকিস্তান সেনাবাহিনীর মদদে ভোটে জিতে সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

২৭২টি জাতীয় আইনসভা এবং ছটি প্রাদেশিক আইনসভায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অনেকটাই এগিয়ে। নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও নিহত বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ছাড়াও আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) মতো অন্য দলগুলো নানা অভিযোগ এনেছে।

নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টি পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি সমর্থন পেয়েছে বলে যে খবর, তা ওপেন সিক্রেট। এসব কারণে প্রথাগত ক্ষোভ-বিক্ষোভ করেই প্রতিবাদ করছে ইমরানের দল ছাড়া প্রায় সবাই।

দুনিয়াজুড়ে ইমরান খানের পরিচিতি বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক কাম একজন ‘সেলিব্রেটি প্লেবয়’ হিসেবে। সেই ইমরান খানই রাজনীতির ধারায় হয়ে উঠেছেন পাকিস্তানের ধর্মীয় রক্ষণশীল ঘরানার এক জনপ্রিয় রাজনীতিবিদ। ১৯৯৬ সালে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা নিয়ে পাকিস্তানের রাজনীতির বিশৃঙ্খল মাঠে পা রাখেন ইমরান খান। এরপর থেকে ব্যক্তিগত বিভিন্ন ইস্যু আর জাতীয় ইস্যুতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন।

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে পাকিস্তান অনেক কারণেই আলোচিত, বর্তমানে পাকিস্তানের রাজনীতিতে জঙ্গিবাদের পুনর্বাসনও বেশ চোখে পড়ার মতো। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে ভোটে দাঁড়ানোর ছাড়পত্র দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। সাঈদ মুম্বাই হামলায় মোস্ট ওয়ান্টেড আসামী। নির্বাচনে তারা কোনো আসন না পেলেও খোলাখুলি রাজনীতির সুযোগ নানা শঙ্কা তৈরি করেছে। এছাড়া ইমরানের তালেবানপ্রীতি সবার জানা। বেশি সমালোচনার শিকার হয়েছেন সামি উল হকের সঙ্গে নির্বাচনী জোট বেঁধে। সামি উল হক ‘তালেবানদের পিতা’ নামে পরিচিত। এছাড়া নির্বাচনের আগে পিটিআইকে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিদল হরকত-উল-মুজাহিদীনের সমর্থন করেছে। এসব নানা ঘটনা প্রতিবেশী দেশ ভারত, আফগানিস্তানসহ বাংলাদেশের জন্য চিন্তার কারণ বলে অনেক নিরাপত্তা বিশ্লেষক মত প্রকাশ করেছেন।

নির্বাচনের দিন ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটাসহ দেশটির সর্বত্র জারি হয় কড়া সতর্কতা। বোমা হামলাসহ নানা সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ভৌগলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক দূরে, তাছাড়া সরাসরি কোনো সীমানাও নেই। এরপরও পাকিস্তানে কোনো ধরণের জঙ্গিবসন্তের মতো পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জঙ্গিবাদের ভাইরাস সংক্রমিত হতে বেশি সময় লাগবে না বলে আমাদের শঙ্কা। বিষয়গুলোর প্রতি দেশের বিভিন্ন মহলকে সতর্ক থাকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলেও আমরা মনে করি।

ট্যাগ: ইমরান খানজঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের প্রাচীরে থমকে গেলো ফেসবুক

পরবর্তী

ইউটিউবের সিলভার বাটন পেল ইমপ্রেস অডিও ভিশন

পরবর্তী

ইউটিউবের সিলভার বাটন পেল ইমপ্রেস অডিও ভিশন

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে রোবট অলিম্পিয়াড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT