চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবের সিলভার বাটন পেল ইমপ্রেস অডিও ভিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

ইউটিউবের সম্মানজনক ‌‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ পেল ইমপ্রেস অডিও ভিশন। সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেলটি লাখের ঘর পেরিয়ে যায় তাদেরকেই এই সম্মাননা দেয় ইউটিউব।

দীর্ঘ দিন ধরেই মান সম্পন্ন ও সুস্থ ধারার অডিও প্রকাশ করে আসছে ইমপ্রেস অডিও ভিশন। হাটিহাটি পা পা করে ইমপ্রেস-এর এই সহ প্রতিষ্ঠানটি গেল এপ্রিলে এক যুগ পূর্তি উদযাপন করলো। ইমপ্রেস অডিও ভিশনের বয়স একযুগ হলেও ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব চ্যানেলটি।

শুধু গান নির্ভর এই চ্যানেলটির বর্তমানে প্রায় দেড়লাখের মতোন সাবস্ক্রাইবার রয়েছে বলে জানিয়েছেন ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড-এর হেড অব অপারেশন আসাদ ইসলাম।

ইউটিউব থেকে সিলভার বাটন পাওয়ায় উচ্ছ্বসিত ইমপ্রেস অডিও ভিশন সংশ্লিষ্ট সকলে। সেই উচ্ছ্বাসকে বাড়িয়ে দিতেই বৃহস্পতিবার বিকালে চ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা হয় সিলভার বাটন উদযাপন অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর(টেকনিক্যাল) মোসাদ্দেক হাসান, চ্যানেল আইয়ের চীফ নিউজ এডিটর ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড-এর হেড অব অপারেশন আসাদ ইসলামসহ আরো অনেকে।

ইমপ্রেস অডিও ভিশন চ্যানেলটি সিলভার বাটন পাওয়ায় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, আমাদের চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলটি প্রায় দশলাখ সাবক্রাইবার ছুঁইছুঁই করছে। আমরা গোল্ডেন বাটন পাওয়ার অপেক্ষায় আছি। এরমধ্যে ইমপ্রেস অডিও ভিশন সিলভার বাটন পেল। আমরা আশা করবো ইমপ্রেস অডিও ভিশনও গোল্ডেন বাটন পাওয়ার দিকেই এগিয়ে যাবে। আর এরজন্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করছেন। আপডেট রাখছেন। তাদের জন্যই আমরা এক লাখ থেকে দশ লাখ সাবস্ক্রাইবারের স্বপ্ন দেখছি। ইমপ্রেস অডিও ভিশনের এই যাত্রা পথে চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন সঙ্গে আছে।

এদিকে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড-এর হেড অব অপারেশন আসাদ ইসলাম সিলভার বাটন পাওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অডিও মাধ্যমটি এক সময় ছিলো ক্যাসেট বা সিডি নির্ভর। কিন্তু এখন আমরা প্রযুক্তির উৎকর্ষতার যুগে প্রবেশ করেছি। প্রযুক্তির এই যুগে আমাদের অডিওর মাধ্যমে পরিবর্তন এসেছে। গান শুধু এখন শোনার বিষয় নয়। দেখারও। সেই জায়গায় অডিও বা ভিডিও গানের জন্য ইউটিউব একটি বড় প্লাটফর্ম। ইমপ্রেস অডিও ভিশনের চ্যানেলটিতে মূলত চ্যানেল আইয়ে প্রচারিত গান, গানের অনুষ্ঠান ছাড়াও ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত বিভিন্ন অডিও ও ভিডিও গান প্রকাশ করা হয়। তবুও ইউটিউবে মানুষ যেভাবে সাড়া দেন তাতে আমরা অভিভূত। আশা করছি বরাবরের মতো সামনের দিনগুলোতেও সবাই ইমপ্রেস অডিও ভিশনের সাথে থাকবেন।

Reneta

২০০৬ সালের ১১ এপ্রিল সুস্থ ধারার অডিও প্রকাশ করার লক্ষ্যে যাত্রা শুরু করে ইমপ্রেস অডিও ভিশন। লক্ষ্য অনুযায়ী সফল হয় তারা। এই সময়ে এসেও ইমপ্রেস অডিও ভিশন নিয়মিত অডিও ও ভিডিও কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছে।

এরইমধ্যে প্রায় পাঁচশোর বেশি অ্যালবাম প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এরমধ্যে আছে গান, নাটক, সিনেমা। গানের অ্যালবামগুলোর মধ্যে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পঞ্চকবির গান, মৌলিক গান, আধুনিক গান, শিশুতোষ গান।

ইউটিউব ছাড়াও জিপি মিউজিক, রবিসহ বিভিন্ন মিউজিক প্লাটফর্মে ইমপ্রেস অডিও ভিশনের গান নিয়মিত প্রকাশ হচ্ছে। ইমপ্রেস অডিও ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল: www.youtube.com/impressaudio

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসচ্যানেল আইফরিদুর রেজা সাগরলিড বিনোদনসিলভার বাটন
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT