চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে গরম ও মচমচে ব্রেড পনির রোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৫
অন্যান্য
A A

সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবহাওয়াও কিছুটা ঠান্ডা। এমন দিনে ইফতারে মন চায় একটু ঝাল আর একটু মচমচে কোনো খাবার খেতে। সারাদিন রোজার রাখার পর মুখে রুচি চলে আসে পনিরের তৈরি কোনো খাবারের নাম শুনলেই। তাই ইফতারে বানান সুস্বাদু ব্রেড পনির রোল। খুব সহজেই ও ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই লোভনীয় ও মজাদার ব্রেড পনির রোল।

যেভাবে তৈরি করবেন-

প্রয়োজনীয় উপকরণ: ৪ জনের জন্য (যত জন খাবে ততো স্লাইস ব্রেড), ১/৩ কাপ পনির কুচি, ১টি পেঁয়াজ কুচি, ১টি মাঝারি সাইজের আলু সিদ্ধ ম্যাশ করে রাখা, অল্প একটু ধনে পাতা কুচি, আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১টি কাঁচা মরিচ কুচি, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গরম মসলা গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, তেল পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী: প্রথমে ব্রেড স্লাইসগুলোর পাশ থেকে বাদামী বেক করা অংশুলো কেটে ফেলতে হবে। একটি ফ্রাইপেনে সামান্য একটু তেল গরম করে তাতে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে ধনে পাতা কুচি ও ম্যাশ আলু ছাড়া সব মসলা দিয়ে ভালো করে মিশাতে হবে।

তারপর আলু সিদ্ধ, পনির কুচি দিয়ে ২ মিনিট ভালো করে নেড়ে ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলবো ও কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো।

আলু পনিরের পুর ঠান্ডা হয়ে গেলে ব্রেডের স্লাইসগুলোর ওপর হালকা পানি ছিটিয়ে দিবো যেন দুপাশের মুখ বন্ধ করা যায়। এবার ব্রেডের ভির পুর ভরে রোল করতে হবে। অল্প অল্প পানি হাতে নিয়ে দুইপাশের মুখ বন্ধ করে দিতে হবে। এবার রোল গুলো ইচ্ছে করলে ডুবো তেলেও ভাজা যাবে বা হালকা তেলেও ভাজা যাবে। রোলগুলো সুন্দর বাদামী রং হয়ে আসলে নামিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন। নতুন এই মজাদার রোল পেয়ে খুশি হয়ে যাবে পরিবারের সবাই।

ট্যাগ: রমজানরোজার খাবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিসের সঙ্গে চুক্তির তীব্র সমালোচনায় আইএমএফ

পরবর্তী

ঈদের আমেজ বাড়াতে ঢাকাই মোরগ পোলাও

পরবর্তী

ঈদের আমেজ বাড়াতে ঢাকাই মোরগ পোলাও

বৃষ্টির শঙ্কা চট্টগ্রামেও

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT