সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বাদ যায়নি চট্টগ্রামও। কয়েক দফায় বৃষ্টি হয়েছে সেখানে। তাই টাইগারভক্তদের আশঙ্কা শেষ ওয়ানডে ম্যাচটি ঠিকঠাক হবে তো?
দুপুর ৩টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। আবহাওয়া অধিদপ্তর বলছে দুপুরে চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হলেও গত কয়েক ঘণ্টা বৃষ্টি নেই।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ চট্টগ্রামের আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকবে ও বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৭টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা ৪০ ওভারে নামিয়ে আনা হয়েছিলো। টি২০ ম্যাচেও ছিলো বৃষ্টির বাধা।







