চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট যেভাবে কেড়ে নিচ্ছে আপনার সন্তানের শৈশব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য
A A

গোল্লাছুট, জল-কুমির, লুকোচুরি খেলার নামই যেন ভুলতে বসেছে আধুনিক শিশুরা। এসব জায়গা দখল করে নিয়েছে আইপ্যাড, ট্যাবের মতো সব প্রযুক্তি। 

তাই নচিকেতার মতো ‘ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে, গ্রন্থকীটের দল বানায় নির্বোধ’ এমনটা না বলে এখন বলা উচিত ইন্টারনেট কীট বানানো হচ্ছে আগামী প্রজন্মকে। এই অবস্থা শিশুকে মুক্তি দিতে একমাত্র কান্ডারী হতে পারেন বাবা-মা-ই। আপনিই পারেন ওদের জীবন থেকে ইন্টারনেটের কালো থাবা ছিনিয়ে নিয়ে ওদের জীবনে আবার সেই নানা রঙে রঙিন শিশুকাল ফিরিয়ে দিতে। 

জেনে নিন তেমনই কিছু টিপস।

Banglabid

সন্তান যা চাইছে তাই তাকে দিয়ে বসবেন না। চেষ্টা করুন আগে সে কি চাইছে এবং কেন চাইছে সেটা আপনাকে বোঝানোর মতো যোগ্যতা অর্জন করতে। আর তাকে দেওয়ার আগেও বোঝান কোনটি সঠিক আর কোনটি ভুল।

প্রযুক্তি নির্ভর একটি বিশ্বে বসবাস করার কারণে আজকাল শিশুরা খুব ছোটতেই ইন্টারনেট ব্যবহার করা শুরু করছে। এমনকি অনেক বাবা-মাও চান তাদের সন্তানের হাতে প্রযুক্তি তুলে দিতে যেন শিশুরা বেশ স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে পারে। কিন্তু জনাব বুঝে নিন, ইন্টারনেট কিন্তু খুবই খারাপ জায়গা। সেখান থেকে নিজের শিশুকে রক্ষা করতে হবে আপনারই।

তাই শিশুকে ইন্টারনেট দেওয়ার আগে আরো কিছু পদ্ধতি অবলম্বন করুন। যেন সে চাওয়ার আগে নিজের অবস্থাটাও বুঝে নেয়।

Reneta

ওকে বলুন, ১৩ বছর বয়সের আগে ইমেইল অ্যাকাউন্ট করাটা আইনবিরোধী। যদি তার ইমেইল আইডি দরকার হয় তাহলে সে যেন আপনারটা ব্যাবহার করে। এতে করে আপনিও খানিকটা নজর রাখতে পারবেন ওর ওপরে। আর সেটা সে টেরও পাবে না।
ওর সঙ্গে ইন্টারনেট এবং এর কুফল নিয়েও আলোচনা করুন। চেষ্টা করুন ওর বন্ধুদের সঙ্গে মিশতে, তাদের মা-বাবার সঙ্গেও কথা বলুন।

যতটা পারেন ওর সঙ্গে মজার সময় কাটান। খেলুন, বই পড়ুন,গল্প করুন। দেখবেন ও আস্তে আস্তে সেসবে অভ্যস্ত হয়ে পড়ছে।

ওকে আরো বেশি আত্নবিশ্বাসী হতে সাহায্য করুন। নানান বিষয়ে ওকে শিখতে সাহায্য করুন। যেসব বিষয়ে ওর আগ্রহ রয়েছে। আত্নবিশ্বাস থাকলে এসব নিয়ে ওর তেমন মাথাব্যাথা থাকবে না। 

শিশুকে ঘরের বাইরে যেতে, বাস্তবে নতুন নতুন বন্ধু বানাতে এবং মাঠে খেলাধূলা করতে উৎসাহিত করুন। এই বয়সে তাদের ভার্চুয়াল বন্ধুর কোনো প্রয়োজন নেই। তাই কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অবস্থান অপ্রয়োজনীয়। ফেসবুক, টুইটার, গুগল হ্যাংআউট না হয় বন্ধ করে রাখুন ওদের হাতে থাকা প্রযুক্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটলাইফস্টাইলশিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

পরবর্তী

গর্ভকালীন ডায়েট ও শিশুর হৃদরোগ

পরবর্তী

গর্ভকালীন ডায়েট ও শিশুর হৃদরোগ

গর্ভকালীন ডায়েট ও শিশুর হৃদরোগ

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT