গর্ভকালীন সময়ে যেসব মায়েরা পুষ্টিকর খাবার খান তাদের সন্তানদের হার্টএ্যাটাকের সম্ভাবনা একদমই কমে যায়। নবজাতক শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়। নতুন একটি গবেষনায় দেখা গেছে গর্ভবতী মায়ের ডায়েট অভ্যাসের সঙ্গে নবজাতক শিশুর হার্টের অসুখের সরাসরি সম্পর্ক আছে
লন্ডনের ১৯ হাজার গর্ভবতী মায়ের ওপর পরিচালিত গবেষনায় গবেষকরা দেখতে পান, গর্ভকালীন সময়ে মায়ের একটি স্বাস্থ্যকর ডায়েট অভ্যাস মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। গবেষকদের মতে স্বাস্থ্যকর ডায়েটে প্রচুর তাজা মাছ, ফল, বাদাম ও শাক-সবজি থাকতে হবে। আর শুধু গর্ভবতী মায়েরাই নন, যারা সন্তান নেয়ার চেষ্টা করছেন তাদের জন্যও গবেষকরা একই উপদেশ দিয়েছেন।
তাদের মতে, ফলিক এসিড হার্টএ্যাটাকের শঙ্কার সঙ্গে সন্তান প্রসবের সময় মায়েদের বিভিন্ন সমস্যা দূর করে থাকে। গবেষনা ফলাফলে দেখা গেছে যেসব গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকর ডায়েট চার্ট মেনে চলেন নি, তাদের নবজাতক শিশুদের জন্ম থেকেই হৃদরোগ ছিলো।
বৃটিশ হার্ট ফাউন্ডেশনের প্রধান ডায়েটেশিয়ান ভিক্টোরিয়ো টেইলর বলেন, একটি মজাদার ও গুরুত্বপূর্ণ এই গবেষনায় গর্ভবতী মায়েদের ও তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর ডায়েটের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
ইংল্যান্ডে গর্ভবতী মায়েদের সরকারের দেয়া হেলথচার্টের সঙ্গে দুধ ও সবজির ভাউচার দেয়া হয়।






