চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিয়েস্তার চুক্তিতে ‘অভিনব’ প্রস্তাব বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

গত বছরের পারফরম্যান্সের খরা কাটিয়ে চলতি মৌসুমে আবারও চেনারূপে আন্দ্রেস ইনিয়েস্তা। কিংবদন্তি মিডফিল্ডারের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে চাইছে বার্সেলোনাও। তবে গো ধরে আছেন ইনিয়েস্তা, চুক্তির ব্যাপারে একটিও শব্দ বের করছেন না মুখ থেকে। বাধ্য হয়ে তাই ‘অভিনব’ এক শর্তে স্প্যানিয়ার্ডের সামনে চুক্তির টোপ ফেলেছেন বার্সাকর্তারা।

‘চাইলেই যখন খুশি ক্লাব ছাড়তে পারো’ দুই বছর মেয়াদি চুক্তির নতুন প্রস্তাবে এমন একটি ধারা যুক্ত করেই ইনিয়েস্তার সামনে কাগজ-কলম এগিয়ে দিয়েছে বার্সা। মেয়াদ দুবছরের হলেও তাই প্রতি বছর নবায়ন করার সুযোগ থাকছে ইনিয়েস্তার সামনে। অর্থাৎ, ভালো না লাগলে নতুন চুক্তির এক বছরের মাথাতেও ক্লাব ছাড়তে পারবেন তিনি।

তবে ক্লাব ছাড়ার সহজ শর্ত থাকলেও কোনও ইউরোপিয়ান ক্লাবে যেতে পারবেন না ইনিয়েস্তা। বার্সার পর অন্য কোন ইউরোপিয়ান ক্লাবে যেতে চাইলে তাকে ঘুরে আসতে হবে চায়না, কাতার কিংবা মার্কিনীদের যেকোনো একটি ক্লাবে খেলে। এমন শর্তও জুড়ে দেয়া হয়েছে সেই চুক্তিতে।

অন্যভাবেও ইনিয়েস্তাকে ধরে রাখার প্রস্তাব আছে বার্সেলোনার। বুট জোড়া তুলে রেখে চাইলে বার্সার বিখ্যাত যুব একাডেমী ‘লা মাসিয়া’র শুভেচ্ছাদূত হতে পারবেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার।

কিন্তু যাকে গলানোর জন্য বার্সার এত প্রস্তাব, সেই ইনিয়েস্তা এখন পর্যন্ত মুখ খোলেননি নতুন চুক্তি সম্পর্কে। তার নিকটজনের বরাতে মার্কা জানাচ্ছে, অতীতের মত পারফর্ম করতে না পারলে ইনিয়েস্তা ভবিষ্যতে আর বার্সায় থাকতে চান না। প্রিয় ক্লাবের বোঝা হয়ে থাকার কোনও ইচ্ছেই নেই তার।

ট্যাগ: আন্দ্রেস ইনিয়েস্তাবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন গুণীজনকে যেন কারও দ্বারে দ্বারে ঘুরতে না হয়: অনন্ত জলিল

পরবর্তী

থাইল্যান্ডের নাট্যোৎসবে বাংলাদেশের তানভীর শেখ

পরবর্তী
বাংলাদেশের নাট্যোৎসবে তানভীর শেখের ছবি ও প্রেজেন্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের নাট্যোৎসবে বাংলাদেশের তানভীর শেখ

আনন্দিত নারী সাংবাদিক বা উপস্থাপিকা, হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমাকে স্টপ করা যাবে না

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT