চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস ভুলেছে হাঙ্গেরি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

অভিবাসী সংকট এবং এই ইস্যুতে ইউরোপের দেশ হাঙ্গেরির ভূমিকার সমালোচনা করে নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ।

১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজ করা আলী রিয়াজ তার পোস্টে লিখেছেন:
‘কোনো জাতিরাষ্ট্র কি নিজস্ব ইতিহাস বিস্মৃত হয়, একটি জাতি কি ভুলতে পারে তার বেদনাবহ অতীত? এই সব ইতিহাস থেকে রাষ্ট্র ও জাতি কি শিক্ষা নেয়? এই সব প্রশ্ন মাঝেমাঝে আমাদের সামনে এসে দাঁড়ায়, কখনও তা আমাদের মনে করিয়ে দেয় গৌরবোজ্জ্বল ঘটনা প্রবাহ, কখনো আমাদের সামনে তা তুলে ধরে মর্মান্তিক উদাহরণ।

গত কয়েক দিন ধরে হাঙ্গেরির সীমান্তে দাঁড়িয়ে থাকা শরনার্থীদের দেশের ওপর দিয়ে অষ্ট্রিয়া এবং জার্মানী যাবার অনুমতি দিতে অস্বীকার করেছে হাঙ্গেরির নেতৃবৃন্দ; আজ তাঁরা ‘মহানুভবতা’ দেখিয়ে এই শরণার্থীদের যাবার অনুমতি দিয়েছে।

Banglabid

সেই অনুমতির জন্যে অপেক্ষা না করে হাজার হাজার মানুষ ১৮০ কিলোমিটার পথ হেটে পাড়ি দেবার জন্যে পথে নেমে পড়লে খানিকটা অনন্যোপায় হয়েই হাঙ্গেরি এই পদক্ষেপ নয়। গত কয়েক দিনের ঘটনা প্রবাহ, হাঙ্গেরির অস্বীকৃতি আর হাজার মানুষের এই অসহায় পদযাত্রা দেখে আমার মনে হয়েছে হাঙ্গেরি কি ষাট বছর আগের ইতিহাস এত সহজেই ভুলে গেছে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থীর ঢেউ তৈরি হয়েছিলো ১৯৫৬ সালে, আর সেই মিছিল ছিলো হাঙ্গেরির মানুষের। ১৯৫৬ সালের ৪ নভেম্বর সোভিয়েত সৈন্যরা যখন দ্বিতীয়বারের মত হাঙ্গেরি প্রবেশ করলো তখন হাঙ্গেরির কমপক্ষে ২ লাখ নাগরিক পায়ে হেটে প্রবল শীতের মধ্যে যাত্রা করেছিলো দেশের পশ্চিম এবং দক্ষিন সীমান্তের দিকে – অস্ট্রিয়া এবং ইউগোশ্লোভিয়া ছিল তাদের লক্ষ্য।

সম্বল ছিলো যা কিছু হাতে ধরে তাঁরা সঙ্গে নিতে পেরেছেন। তাঁরা যখন এই দুই দেশের সীমান্তে পৌঁছান তাঁদের জন্যে অপেক্ষা করেছে উষ্ণ আলিঙ্গন, শরণার্থী শিবির। পরের দুই বছরে এই হাঙ্গেরিয় নাগরিকদের অভিবাসন করা হয় পশ্চিমা দেশগুলোতে।

Reneta

কিন্ত ঠিক উনষাট বছরের মাথায় হাঙ্গেরি তাঁর দরজা খুলতে অস্বীকার করেছে সিরিয়া আর ইরাক থেকে আসা শরণার্থীদের জন্যে। ইতিহাসের এই বিস্মৃতি কেবল কি হাঙ্গেরির? একি জাত্যাভিমানের পরিণতি? একি বর্ণবাদের প্রকাশ? একি ধর্মের ফারাকের সামনে মানবিকতার পরাজয়? একি জাতিরাষ্ট্রের সীমান্তের অন্ধত্ব?

যে ইহুদি জনগোষ্ঠীর ইতিহাস হচ্ছে নিপীড়িত হবার সেই যখন ফিলিস্তিনীদের নিপীড়ক হয়ে ওঠে তখন মনে প্রশ্ন জাগে ইতিহাস কি তাহলে কেবল এই সময়ের- বর্তমানের? তারপরে কেবল বিস্মৃতির অন্ধকারে তার জায়গা হয়?

কিন্ত আমরা তো জানি যে কোনো জাতি নিজেকে জাতি বলে দাবি করে যে সব উপাদানের জোরে তাঁর মধ্যে ইতিহাস, সকলের ‘সম্মিলিত স্মৃতি’ (কালেকটিভ মেমোরি) একটি অন্যতম উপাদান। জাতীয়তাবাদ সব সময় সেই স্মৃতিকেই বেছে নেয় যা তাকে বৈধতা দেবে, ততটুকুই সে গ্রহণ করে যা তাঁকে টিকিয়ে রাখে।

তার বাইরে ইতিহাসের যে সব অধ্যায় জাতি ও জাতিরাষ্ট্র তাঁকে অস্বীকার করতে চাইতে পারে, কিন্ত ইতিহাস হারিয়ে যায় না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিলারির অনুশোচনা

পরবর্তী

কর সেবা কেন্দ্র উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

পরবর্তী

কর সেবা কেন্দ্র উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

আবেদনময়ী হতে পরিণীতি’র বিসর্জন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT