চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর খরচ দেবে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালি থেকে: ইতালিতে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনা খরচে পাঠানোর ব্যবস্থা করবে ইতালির বাংলাদেশ দূতাবাস। ইতালি প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে ৭০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

বরাদ্দকৃত অর্থ ইতালির রোম ও মিলানের জন্য ধার্য’ করা হয়েছে। এর মধ্যে রোমের জন্য ৫০ এবং মিলানের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ফলে প্রবাসী বাংলাদেশিদের নিজের কোনো টাকা খরচ করতে হবে না।

এ সংক্রান্ত একটি আদেশ সম্প্রতি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে। রোমে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বরাদ্দকৃত অর্থের ঘোষণা নিশ্চিত করেছেন।

গত দুই বছর থেকে ইতালিতে বাংলাদেশ বিমান বন্ধ করে দেওয়ায় বাংলাদেশিরা চরম বিপাকে পড়েন। দীর্ঘ দাবি ও আলোচনার পর ৩০ জুলাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৬ তম সভায় ইতালি থেকে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি উপস্থাপন করা হলে তা গৃহীত হয়।

তবে এ সুবিধা পেতে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ পাঠানোর শর্ত হিসেবে প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করতে হবে।

এ সুবিধার আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার পর মরদেহ দেশে পৌঁছানোর পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা পাবেন। পরবর্তীতে আরও ৩ লাখ টাকা দেয়া হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ধস: সিয়েরা লিওনে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

পরবর্তী

বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ

পরবর্তী

বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মিরকে আবারও ‘পৃথিবীর স্বর্গ’ বানাতে চান মোদি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT